চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যান্ডশেক না করে মেরকেলকে অপমান করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
হ্যান্ডসেক করতে চান কি না? ট্রাম্পকে এই প্রশ্ন করলেও মেরকেলকে জবাব না দিয়ে চুপ থাকেন তিনি।

হ্যান্ডসেক করতে চান কি না? ট্রাম্পকে এই প্রশ্ন করলেও মেরকেলকে জবাব না দিয়ে চুপ থাকেন তিনি।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে হ্যান্ডশেক করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র সফররত মেরকেল বিমান থেকে নামার পর হাত মিলিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন তিনি। কিন্তু হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনের সময় টিভি ক্যামেরার সামনে মেরকেলের সঙ্গে হ্যান্ডশেক করেননি ট্রাম্প।

এক পর্যায়ে মেরকেল তাকে হ্যান্ডশেকের বিষয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু মেরকেলের প্রশ্নের জবাবে নিশ্চুপ ছিলেন ট্রাম্প।

এ ঘটনা আন্টলান্টিকের দুই প্রান্তের বিশ্বের অন্যতম শক্তিধর দুটি দেশের নেতৃত্বের ভবিষ্যত সম্পর্ক কেমন হবে তার ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যৌথ সংবাদ সম্মেলনের এক পর্যায়ে রেওয়াজ অনুযায়ী ফটো সাংবাদিকরা দুই দেশের নেতাকে সাথে হাত মেলাতে বলেন। কিন্তু সেসময় ট্রাম্পকে ভাবলেশহীন অবস্থায় দেখা যায়। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মেরকেল নিজেই আস্তে করে ট্রাম্পকে প্রশ্ন করে বসেন: ‘আপনি কি হ্যান্ডশেক করতে চান?’ মেরকেলের এই প্রস্তাব ভালো করে শোনার পরও নিরুত্তর থাকেন ট্রাম্প। তবে তিনি মেরকেলের দিকে একটু ঘুরে দেখে মৃদু চাপা হাসি দেন। এরপর ট্রাম্প দুই হাত এক সাথে করে দুই পায়ের উপর রেখে ফটোগ্রাফারদের দিকে তাকিয়ে থাকেন।

ট্রাম্পের হ্যান্ডশেক করার স্টাইল ও অঙ্গভঙ্গি সব জায়গাতেই আলোচিত এবং সমালোচিত বিষয়। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ট্রাম্পের অদ্ভুত হ্যান্ডশেক নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Reneta

এরকম ঘটনার পরও দুই দেশের নেতৃত্ব অবশ্য সাংবাদিকদের সামনে সাক্ষাতকে সফল ও সার্থক বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প ফোনে আড়ি পাতা বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেসময় ন্যাটোর প্রতি পূর্ণ সমর্থন জানালেও অন্য সদস্য দেশগুলোকে জোটের সামরিক ব্যয় সমানভাবে বহনের আহ্বান জানান ট্রাম্প। ন্যাটোতে জার্মানির সামরিক ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন মেরকেল। এছাড়া অভিবাসীদের প্রতি সদয় আচরণের পক্ষেও কথা বলেন তিনি।

উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন অ্যাঙ্গেলা মেরকেল। মঙ্গলবার তার এ সফরের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা পেছানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঙ্গেলা মেরকেলজার্মানিট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT