চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটস অ্যাপে ছেলেধরার গুজব ছড়িয়ে দুজনকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১১, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
হোয়াটস অ্যাপ

ভারতের উত্তর-পশ্চিম আসামের একটি গ্রাম ভ্রমণ করতে গিয়েছিলেন তারা। তাদের নিয়েই সামাজিক যোগাযোগর মাধ্যম হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়ে গুজব। সেখানে তাদের উল্লেখ করা হয় ছেলেধরা হিসেবে।

ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে সেখানেই ওই দুজনকে পিটিয়ে হত্যা করে একটি বড় দাঙ্গাকারী দল।

এই ঘটনায় ১৬ জনকে আটক করেছে ভারতের পুলিশ। পুরো ভারত জুড়েই হোয়াটস অ্যাপে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ছে। গতমাসেও এই ধরনের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

Banglabid

তবে ছড়িয়ে পড়া বার্তাগুলোর স্বরূপ উৎঘাটনে কাজ করে যাচ্ছে ভারতের সরকার। সিনিয়র পুলিশ কর্মকর্তা মুকেশ আগারওয়াল বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন গুজব ছড়িয়ে পড়ে তখন সেগুলো রোধ করতেও কিছুটা সময় লেগে যায়। পুলিশ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে নজর রাখছে এই ধরনের বার্তা ছড়িয়ে পড়া রোধ করতে।

নিহত দুজনের একজনের নাম নিলোৎপল দাস, তিনি একজন অডিও ইঞ্জিনিয়ার এবং অন্যজন অভিজিৎ নাথ একজন ডিজিটাল আর্টিস্ট। দুজনেই আসামের সবচেয়ে বড় শহর গোয়াহাটির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রামটিতে তারা পথ জানতে চাওয়ার জন্য থামতেই আক্রমণের শিকার হয়। সেই আক্রমণেরই একটি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে একজনকে জীবন ভিক্ষা চাইতে দেখা যায়। রোববার এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গোয়াহাটির শিক্ষার্থী ও সমাজকর্মীরা রাস্তায় বিক্ষোভ করে।

Reneta

সরকার জানিয়েছে, এসব গুজব রোধে বিশেষ কন্ট্রোলরুমও রয়েছে, তারা একই সঙ্গে এসব ছড়িয়ে পড়া উত্তেজনা রোধেও সচেতনতা বাড়াবে।

রাস্তা থেকেই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার কিছু কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই গুজব কখন ও কিভাবে ছড়ানো শুরু হয়েছে তা জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোয়াটস অ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

পরবর্তী

এবারও শোলাকিয়ার ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে একমাত্র চ্যানেল আই

পরবর্তী

এবারও শোলাকিয়ার ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে একমাত্র চ্যানেল আই

রোহিঙ্গা

রোহিঙ্গা ক্যাম্পে দেয়াল ধসে শিশু নিহত, আহত মা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT