হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেছেন। যোগাযোগ বিষয়ক দলে পরিবর্তনের প্রতিবাদে তার এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকাল ১০টার দিকে যোগাযোগ পরিচালক হিসেবে নিউইয়র্কের অর্থনীতিবিদ অ্যান্থোনি স্কারামুকিকে নিয়োগ দেন, যা স্পাইসারকে অসন্তুষ্ট করে। নিউইয়র্ক টাইমসের বরাতে এমনটি জানায় বিবিসি।
স্কারামুকি নতুন ভাবে দায়িত্ব পাওয়া পদটিতে এতোদিন কার্যত ছিলেন স্পাইসার।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচারণা দলের সাথে রাশিয়ার সংযোগ নিয়ে হোয়াইট হাউজ যখন তদন্তের সম্মুখিন, তখন ট্রাম্পের এমন নতুন নিয়োগের সিদ্ধান্ত।
নিউ ইয়র্ক টাইমস জানায়, স্কারামুকির নিয়োগের তীব্র বিরোধীতা করেছিলেন স্পাইসার। একে ‘বড় ধরনের ভুল’ অভিহিত করেছিলেন তিনি।
মে মাসে মাইক ডুবকে যোগাযোগ পরিচালকের পদ থেকে সরে যান, সেসময় থেকে পদটি শূণ্য ছিলো। ডুবকের বিদায়ের পর থেকে স্পাইসার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির দায়িত্বপালনের পাশাপাশি যোগাযোগ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।







