চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোপের টানা দ্বিতীয় সেঞ্চুরি, পরীক্ষায় বোলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০, বাংলাদেশের বিপক্ষে ১০০ ছুঁয়ে ছুটছেন, টানা দ্বিতীয় সেঞ্চুরিতে সময়টা ভালোই কাটছে শাই হোপের। তাতে ভালো সময় কাটছে উইন্ডিজেরও। উল্টোটা বাংলাদেশের। সাকিব-মিরাজের জোড়া ধাক্কার পর আর উইকেট তুলে নিতে পারেনি কেউ, রানের গতি আটকানোর চেষ্টাতেও কঠিন পরীক্ষায় পড়েছে টাইগার বোলাররা।

উইন্ডিজ- ১৯৬/২ (৩৯)

টস জিতে ব্যাটিংয়ে এসে হোপ এদিন আরেক ওপেনার সুনিল আমব্রিসকে নিয়ে জুটিতে ৮৯ রান তুলে ফেলেন। পরে ত্রাতা হয়ে আসেন মিরাজ। আমব্রিসকে ফিরিয়ে দেন ব্রেক-থ্রু। পরের ওভারেই সাকিব দিয়েছেন দ্বিতীয় ধাক্কা।

দারুণ উদ্বোধনী জুটিতে আমব্রিসের অবদান ৩৮, ৪ চারে ৫০ বলের ইনিংস। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ক্যারিবীয় ওপেনারকে মাহমুদউল্লাহর তালুবন্দী করান অফস্পিনার মিরাজ।

পরের ওভারের দ্বিতীয় বলে ব্রাভোকে (১) উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দী করেন সাকিব আল হাসান।

সেখান থেকে রোস্টন চেজকে নিয়ে শতরানের জুটির গড়েছেন হোপ। ১২৬ বলে তুলে নিয়েছেন শতক, যাতে ১০ চারের সঙ্গে এক ছক্কার মার। চেজও আছেন ফিফটির খুব কাছে।

Reneta

এদিন শুরুটা দারুণ হতে পারত বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভার, মাশরাফীর প্রথম ওভার সেটি, আমব্রিস অল্পের জন্য এলবিডব্লিউ হননি। পরপর দুই বলে মাশরাফীর জোরাল আবেদন নাকচ করে দেন আইরিশ আম্পায়ার। উইন্ডিজ ব্যাটসম্যানরা সুযোগ দিয়েছিলেন অতটুকুই।

বলা চলে নির্ভুল ক্রিকেট খেলেই শক্ত ভিতের ওপর দাঁড় করাচ্ছিলেন দলীয় সংগ্রহ। সেখানে পাল্টা আঘাতে স্বস্তি ফিরিয়েছিলেন সাকিব-মিরাজ। সেটি দীর্ঘস্থায়ী হয়নি। বড় লক্ষ্য দেয়ার মঞ্চ তৈরি করে বিপদ বাড়াচ্ছে ক্যারিবীয়রা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজমিরাজলিড স্পোর্টসসাকিবহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

মে ৬, ২০২৬

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT