ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। একটি বলও মাঠে গড়ায়নি। স্থানীয় সময় বিকাল ৪টায় টিম হোটেলে ফিরে যায় খেলোয়াড়রা।
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৯ রানে এগিয়ে বাংলাদেশ। মাত্র ৯ রানের মধ্যে কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে শেষ বিকেলে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন সাকিব আল হাসান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে হোস্টরা।








