চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হে আল্লাহ, আমাদের মাফ করে দিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্ব ইজতেমার এবারের প্রথম পর্বেও লাখো মুসল্লির প্রাণের ভাষা বাংলায় আখেরি মোনাজাতে করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে মোনাজাত শুরু হয়। এর মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। এরই এক পর্যায়ে ‘হে আল্লাহ, আমাদের কবুল করে নিন, আমাদের মাফ করে দিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমার ময়দান।

তীব্র শীতের মধ্যে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে বেলা বাড়ার আগেই ঢল নামে মানুষের। এমন প্রেক্ষাপটে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। ভোর থেকেই মহাখালি-টঙ্গী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌছে মানুষ। মাঠ ভরে গেলে মুসল্লিরা আশেপাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন। চলে সমাপনী হেদায়েতী বয়ান।

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী যোহরের আগে মুসল্লিদের আমন্ত্রণ জানান আখেরি মোনাজাতে অংশ নিতে। এরপর শুরু হয় কাঙ্খিত সেই মোনাজাত।

লাখ লাখ মানুষ অংশ নেন মোনাজাতে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ দু’হাত তুলে মোনাজাতে শরীক হন। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশ্ব ইজতেমার ময়দান থেকে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

৪ দিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি শুরু হবে ২য় পর্বের বিশ্ব ইজতেমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখেরি মোনাজাতবিশ্ব ইজতেমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইউনিভার্সেল মেডিক্যাল ও অভিনয় শিল্পী সংঘের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

জুলাই ১৪, ২০২৬

পর্তুগালে তিন দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিশু তাহরিম

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

জুলাই ১৪, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT