চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরাথের মাইলফলকের ম্যাচে ইংলিশদের নায়ক এক অভিষিক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিদায়ী ম্যাচে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রঙ্গনা হেরথ। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে মাঠে নেমে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০০ টেস্ট উইকেট দখল করার অনবদ্য নজির গড়েন অভিজ্ঞ এই বাঁ-হাতি স্পিনার। এই মাঠে তার ১০০তম টেস্ট শিকার অন্য কেউ নন, ইংল্যান্ড অধিনায়ক জো রুট। হেরাথের বিদায়ী টেস্টে ইংল্যান্ডের নায়ক হয়ে গেছেন অভিষিক্ত ফোকস।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ইংল্যান্ডের সাদা পোশাকে অভিষেক হয় রোরি বার্নস ও বেন ফোকসের। ওপেনার হিসেবে বার্নস (৯) প্রথম ইনিংসে তেমন অবদান রাখতে না পারলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান ফোকস রীতি মতো ত্রাতার ভূমিকায়। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নায়ক হয়ে উঠেছেন প্রথম ম্যাচেই।

মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। তবে ফোকসের অপরাজিত ৮৭ রানের ইনিংসে ৮ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছে সফরকারীরা।

দিলরুয়ান পেরেরা ও সুরাঙ্গা লাকমলের তোপে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় শুরু হয় ইংল্যান্ডের। প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে কেবল ওপেনার কিনটন জেনিংস ও অধিনায়ক জো রুটের ৬২ রানের জুটিই ছিল উল্লেখ করা মতো। জেনিংস ৪৬ ও রুট ৩৫ রানে আউট হন।

১০৩ রানে তারা ৫ উইকেট হারালে জস বাটলার ও ফোকসের ৬১ রান প্রতিরোধ গড়ে। বাটলার ৩৮ রানে বিদায় নিলে স্যাম কারান ও আদিল রশিদের সঙ্গে আরও দুটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন ফোকস।

কারানের সঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৮৮ রানের জুটি ছিল দিনের সর্বোচ্চ। ৪৮ রানে আকিলা ধনঞ্জয়ার শিকার হন কারান। রশিদের সঙ্গে ফোকসের জুটি ছিল ৫৪ রানের। রশিদকে ৩৫ রানে নিজের চতুর্থ উইকেট বানান দিলরুয়ান। এই প্রথম এশিয়ার মাটিতে সাত ও আটনম্বর ব্যাটসম্যানদের নিয়ে অর্ধশত রানের জুটি পেল ইংল্যান্ড।

Reneta

১১১ বলে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ফিফটি করার পর ফোকস অভিষেক সেঞ্চুরির অপেক্ষায়। আর মাত্র ১৩টি রান দূরে এই ডানহাতি ব্যাটসম্যান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে জ্যাক লিচ ১৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

দিলরুয়ান সর্বোচ্চ ৪ উইকেট নেন, দুটি লাকমলের।

এখনও পর্যন্ত একটি উইকেট পেলেও একই মাঠে ১০০ টেস্ট উইকেট দখলের নিরিখে হেরাথ বসে পড়েছেন আরও দুই বোলিং গ্রেটের পাশে। তার আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন শ্রীলঙ্কারই মুত্তিয়া মুরালিধরন ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। কাকতলীয়ভাবে অ্যান্ডারসন আবার এই ম্যাচে হেরাথের বিপক্ষে মাঠেও নেমেছেন।

মুরালিধরন তিনটি মাঠে এমন বিরল কৃতিত্ব অর্জন করেছেন। গল ছাড়া ক্যান্ডি ও কলম্বোর এসএসসি মাঠে একশোর বেশি টেস্ট উইকেট নিয়েছেন লঙ্কান কিংবদন্তি। অ্যান্ডারসন এমন নজির গড়েছেন ঐতিহ্যের লর্ডসে।

এই নিয়ে মোট ৯৩টি টেস্টে মাঠে নামলেন হেরথ৷ রুটের উইকেট মিলিয়ে তার টেস্ট শিকারের সংখ্যা দাঁড়াল ৪৩১। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের নিরিখে তিনি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলিকে। এই ম্যাচে আরও চারটি উইকেট নিতে পারলে হেরথ টপকে যাবেন স্টুয়ার্ট ব্রড (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রঙ্গনা হেরাথলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT