মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীরবিক্রম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শনিবার সকাল ১০টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। হেমায়েত উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতাযুদ্ধে তার নেতৃত্বে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনী পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে অংশ নেয়। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য তাকে বীর বিক্রম উপাধি দেয়া হয়।
১৯৪১ সালের ৩ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে তার জন্ম। তার বাবার নাম শেখ আবদুল করিম এবং মা সখিনা বেগম।







