৭১-এর মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীরবিক্রমের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।
এরপর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাকে দাফন করা হবে।
শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেন। তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে।
১৯৭১ সালের ২৮ মার্চ মাত্র ১৭ জন সৈনিক নিয়ে জয়দেবপুর ক্যান্টনমেন্ট দখল করেন হেমায়েত উদ্দিন। এছাড়াও মুক্তিযুদ্ধে তিনি বীরত্বপূর্ণ অবদান রাখেন। এর স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়।









