বাংলাদেশ

হেফাজতের ঢিলেঢালা হরতালে চলছে যানবাহন

ঢাকায় হেফাজতের হরতালে যানবাহন ও ট্রাফিকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজতের হরতালের কারণে ঢাকায় যানবাহন চলাচল ব্যাহত, ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের প্রতিবাদে দেশজুড়ে ঢিলেঢালাভাবে চলছে হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় বাড়ছে যানবাহনের সংখ্যা। বাড়ছে যানজট।

তবে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।

রোববার সকাল থেকেই যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। লোকজন কাজে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে জীবন স্বাভাবিক হচ্ছে।

তবে বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, যেন কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়।

বিষয়:গাড়িযানবাহনহরতালহেফাজত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…