চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজতি তাণ্ডবের এক মামলাতেও শেষ হয়নি তদন্ত

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৭:২৮ পূর্বাহ্ন ০৫, মে ২০১৫
রাজনীতি
A A

হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনা দু’বছরে পা রাখলেও ওই ঘটনায় ৪২টি মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ ও গোয়েন্দা বিভাগ। হেফাজত নেতা ছাড়াও বিএনপি ও জামায়াত নেতারাও ওইসব মামলায় আসামী। আসামীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সবাইকে সনাক্ত করা যায়নি বলে তদন্তকারীরা দাবি করেছেন।

২০১৩ সালের ৫ মে মতিঝিলে মহাসমাবেশের নামে রাজধানী জুড়ে দিনভর তাণ্ডব চালিয়ে দোকান-পাট অফিস আদালতে হামলা ও আগুন দেয়ার পর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজত ইসলামসহ আরো কয়েকটি ধর্মীয় দল। সঙ্গে ছিলো বিএনপি এবং জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর।

‘অপারেশন সিকিউর্ড শাপলা’ নামের এক অভিযানে হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছিলো পুলিশ ও র‌্যাব। সরকারিভাবে মৃতের সংখ্যা ১৩ বলা হলেও হেফাজতের দাবি অনেক বেশি। এই ঘটনা মামলা হয় ৪২টি। কিছু মামলার বাদী পুলিশ, কিছু মামলার বাদী ক্ষতিগ্রস্ত ব্যক্তি। কোনো মামলার তদন্তে থানা পুলিশ। কোনোটার তদন্তে ডিবি।

বিষয়টি নিয়ে মহানগর পুলিশের মুখপাত্র মোঃ মনিরুল ইসলাম জানান, আমরা জানি কাদের নির্দেশে কারা ওই ঘটনার ইন্ধন দিয়েছে। কাদের নির্দেশে ওই পরিকল্পনা সংগঠিত হয়েছে। কিন্ত ‘পারফেকট্রেটসম্যান ফুট সোলজার’ হিসেবে কারা কাজ করেছে তাদের অনেককে এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। মামলার আসামীর সংখ্যা অনেক। মূলত সারাদেশ থেকেই কর্মী সমর্থক নেতা এসেছিলেন, ফলে এই আসামীদের চিহ্নিত করতে দেরি হচ্ছে।

মনিরুল আরো বলেন, এই ঘটনায় কোনো কোনো নেতা গ্রেফতার হয়েছিলো, হেফাজতের কেউ কেউ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। তাতে বেশ কিছু নাম এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে।

অপারেশন সিকিউর্ড শাপলার পর হেফাজতে ইসলাম এবং ‘অধিকার’সহ দু’একটি মানবাধিকার সংগঠন নিহতদের যে তালিকা দিয়েছিলো তাদের অনেকেই পরে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: হেফাজতের তাণ্ডব
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT