চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেনস্তার শিকার হয়ে প্রতি পাঁচ জনে একজন নারী বন্ধ করেন ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
লাইফস্টাইল
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। ফেসবুকের ইনবক্সে, ইনস্টাগ্রাম ও টুইটারে কমেন্টে নারীদের অশালীন মন্তব্যের শিকার হতে হচ্ছে। বিশ্বব্যাপী করা এক জরিপে দেখা গেছে, প্রায় ৬০% নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকার হয়েছেন। এমনকি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের করা জরিপটিতে অংশ নিয়েছেন ২২টি দেশের ১৪০০০ হাজার নারী। তাদের বয়স ১৫ থেকে ২৫-এর মধ্যে।

জরিপে জানা গেছে, প্রতি পাঁচ জনের মধ্যে একজন নারী হেনস্তার শিকার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, মাত্র আট বছর বয়সেই হেনস্তার শিকার হতে হয়েছে তাদের। অধিকাংশ ক্ষেত্রেই নারীরা হেনস্তার শিকার হলেও এই ব্যাপারে প্রতিবাদ না জানিয়ে নীরব থাকেন, বললেন সংস্থাটির চিফ এক্সিকিউটিভ অ্যানি-বিরগিটে আলব্রেক্টসেন।

জরিপে দেখা গেছে, নারীদেরকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয় ফেসবুকে। ৩৯% নারী জানিয়েছেন, ফেসবুকে অশালীন মন্তব্যের শিকার হয়েছেন তারা, ইনবক্সে পেয়েছেন আপত্তিকর মেসেজ ও ছবি। এরপরেই এসেছে ইনস্টাগ্রাম (২৩%), হোয়াটসঅ্যাপ (১৪%), স্ন্যাপচ্যাট (১০%), টুইটার (৯%) এবং টিকটক (৬%)-এর নাম।

হেনস্তার শিকার হওয়ার পর মানসিক চাপে ভুগেছেন অধিকাংশ নারী, এমনটাই জানা গেছে জরিপে। এছাড়াও এক চতুর্থাংশ নারী জানিয়েছেন, শারীরিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগেছেন তারা।

এই জরিপটি করা হয়েছে পুরো বিশ্বের আইন নির্মাতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে বিষয়টি জানানোর জন্য, যেন তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে অনুরোধ করা হয়েছে, তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়ে। -হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামটুইটারনারীফেসবুকসামাজিক যোগাযোগ মাধ্যমসোশ্যাল মিডিয়াহেনস্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT