চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেটমায়ারের সেঞ্চুরির মঞ্চে কটরেলের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেরদিন সেঞ্চুরি করেও জেতাতে পারেননি। এদিন শুরু করলেন সেখান থেকেই। তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিফটির বেশি এগোতে পারেননি ক্রিস গেইল। মিডলঅর্ডারে শিমরন হেটমায়ার দারুণ এক শতক হাঁকিয়ে সেটা পুষিয়ে দিলেন। ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন লড়াইয়ের পুঁজি। পরে শেলডন কটরেলের ঝড় তোলা বোলিং। ইংল্যান্ডকে ২৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারিবীয়রা।

ব্রিজটাউনে জিতে পাঁচ ওয়ানডের সিরিজে ১-১এ সমতা টেনেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২৮৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৪৭.৪ ওভারে ২৬৩ রানে অলআউট ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেল ও ক্রিস গেইল উদ্বোধনীতে আনেন ৬১ রান। ক্যাম্পবেল ২৩ রানে থামলে ভাঙে জুটি। লেগস্পিনার আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে গেইল করেন ৫০ রান, ৬৩ বলে ৪ ছক্কা ও এক চারের ইনিংস তার।

Banglabid

এরপর শাই হোপ ৩৩, ড্যারেন ব্রাভো ২৫ রানে ফিরে গেলেও উইন্ডিজের ইনিংস টানেন হেটমায়ার। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। বাঁহাতি হেটমায়ার ঝড় তুলে অপরাজিত থাকেন ১০৪ রানে। ৮৩ বলে ৭ চার ও ৪ ছক্কার ইনিংস তার।

জবাব দিতে নেমে বাঁহাতি পেসার কটরেলের তোপে পড়ে ইংলিশরা। দুই ওপেনারের একজন জনি বেয়ারস্টো রানের খাতা খুলতে পারেননি, অন্যজন জেসন রয় ফেরেন ২ রানে। জো রুট থামেন ৩৬ রান।

এরপর খানিকটা প্রতিরোধ। বেন স্টোকস ও এইডেন মরগান ৯৯ রানের জুটি গড়েন। অধিনায়ক মরগান ৭০ রানে ফিরলে ভাঙে জুটি। পরে জস বাটলার ৩৬ রানের অবদান রাখেন।

Reneta

কিন্তু স্টোকস ৭৯ রান করে ফিরতেই আশা ফুরিয়ে যায় ইংল্যান্ডের। মঈন আলি (০) ও কারেন (১২) বড় কোনো অবদান না রাখতে পারলে হারই জোটে।

কটরেল ৪৬ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। অধিনায়ক হোল্ডার ৩ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন। ম্যাচসেরা হয়েছেন অবশ্য সেঞ্চুরি করা হেটমায়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-উইন্ডিজকটরেললিড স্পোর্টসহেটমায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT