বিনোদন

সমাধান মিলল ‘সুপার থার্টি’র

সমাধান মিলল ‘সুপার থার্টি’র

শুরু থেকেই মুক্তির তারিখ নিয়ে তর্ক-বিতর্ক লেগেই ছিল হৃতিক রোশন অভিনীত ছবি ‘সুপার থার্টি’ নিয়ে। অবশেষে গতকাল (শনিবার) মিলল এর সমাধান। চলতি বছরের ২৬ জুলাই মুক্তি পাবে ‘সুপার থার্টি’। খবরটি টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন হৃতিক নিজেই।

টুইটে হৃতিক বলেছেন যে, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অবশেষে গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিক ‘সুপার থার্টি’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ জুলাই’।

এর আগে ২৫ জানুয়ারী ঠিক হয়েছিল ‘সুপার থার্টি’র মুক্তির দিন। কিন্তু ওই দিনে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত ‘মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। ধারণা করা হচ্ছে, সেকারণেই মুক্তি দিন পিছিয়ে গেল হৃতিকের ছবির।

বিহারের গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে তৈরি এই সিনেমা আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করবেন হৃতিক রোশন। এ বিষয়ে আগেই এক সাক্ষাৎকারে আনন্দ কুমার বলেছিলেন, ‘তিনি মনে করেন হৃত্বিকের থেকে ভাল করে আর কেউ তাকে পর্দায় চিত্রায়িত করতে পারতেন না’।

হৃত্বিক ছাড়াও ছবিটিতে আরো দেখা যাবে মুনাল ঠাকুর, অমিত শাধ ও নন্দিশ সান্ধুকে। ছবিটির প্রযোজনায় রয়েছে সাজিদ নাদিয়াওয়ালা ও রিলায়েন্স।

বিষয়:ঋত্বিক রোশন সুপার থার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…