চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়েস্কার মাঠে মেসিবিহীন বার্সার হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা পরিষ্কার ১১। সামনে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। সবদিক বিবেচনায় টেবিলের তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে নাক ভেঙে আহত অধিনায়ক লিওনেল মেসিকে রাখেননি কোচ আর্নেস্টো ভালভার্দে। সঙ্গে রাখেননি প্রথম পছন্দের আরও কয়েকজনকে। সুযোগটা কাজে লাগিয়ে লিগের সেরা দলকে রুখে দিয়েছে অবনমনের ঝুঁকিতে থাকা দলটি!

কেবল মেসিই নন, ভালভার্দে ম্যাচে রাখেননি বুসকেটস, সুয়ারেজ, পিকে, রাকিটিচদের। পরীক্ষা করতে নামিয়ে দেন সাইডবেঞ্চের দলকে। যদিও মূল একাদশে রাখেন চোট থেকে সেরে ওঠা উসমানে ডেম্বেলেকে। কিন্তু কিছুতেই কিছু হল না। হুয়েস্কার মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে ফিরতে হল বর্তমান চ্যাম্পিয়নদের।

অথচ এই হুয়েস্কাকেই মৌসুমের প্রথম দেখায় ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। কিন্তু সেই দলের ১১ জনের মধ্যে কেবল ডেম্বেলে ও গোলরক্ষক মার্ক আন্দ্রে-টের স্টেগেন ছিলেন এদিন। বাকি যারা খেলেছেন, অন্য সময় তাদের বেশিরভাগ সময় কাটে সাইডবেঞ্চে।

অবশেষে সুযোগ মেলায় সবাই চেষ্টা করেছেন সামর্থ্য প্রমাণের। প্রায় ৭৫ শতাংশ বলের দখলও ছিল। কিন্তু কেবল দুর্দান্ত ফিনিশিংয়ের অভাবটাই গোলহীন করে রাখে বার্সাকে।
৩৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও পায়ে ঠেলেছেন কেভিন প্রিন্স বোয়াটেং। ডেম্বেলের পাস আলতো ছোঁয়ায় জাল বরাবর না মেরে বাইরে পাঠান এ ফরোয়ার্ড।

সুযোগ পেয়েছিলেন চোট কাটিয়ে একাদশে ফেরা ডেম্বেলেও। ৫৬ মিনিটে সুবিধাজনকস্থানে থেকেও তার শট বারে লেগে চলে যায় মাঠের বাইরে। তার বদলি হিসেবে নেমে ফল বদলে চেষ্টা করলেন ফিলিপে কৌতিনহো। কিন্তু মেসি না থাকলে যা হয় আরকি, শত চেষ্টার পরও গোলহীনভাবে মাঠ ছাড়তে হল ভালভার্দের দলকে! যদিও লিগ টেবিলের শীর্ষস্থান নিয়ে কোনো ঝুঁকিতে পড়তে হচ্ছে না তাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬

জন্মদিনে খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT