চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়াওয়ের সঙ্গে দ্বন্দ্ব মেটানোর ইঙ্গিত ট্রাম্পের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আবারও চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পারবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাপানে জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি এমন ঘোষণা দেন।

মার্কিন প্রশাসন হুয়াওকে তাদের জন্য অন্যতম হুমকি ঘোষণার এক সপ্তাহ পর ট্রাম্প এই ঘোষণা দিলেন বলে অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের কাছে তাদের যন্ত্রাংশ বিক্রি করতে পারবে। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, যেসব যন্ত্রাংশের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তাজনিত সমস্যা নেই, আমরা সেসব যন্ত্রাংশের কথা বলছি।

তার এই বক্তব্যের অর্থ কী দাঁড়ায় সে বিষয়ে পরিষ্কার হওয়া না গেলেও তার এই ঘোষণার মধ্য দিয়ে হুয়াওয়ে তাদের অন্যতম উপাদান যেমন কুয়ালকম প্রসেসর এবং গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যা বলেছি তা ঠিক আছে, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্য আমরা তাদের কাছে বিক্রি করে যাবো। এটি বেশ কঠিন, এরপরও আমি প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দিচ্ছি।

Reneta

ব্লু মবার্গ জানিয়েছে, ইন্টেল এবং জিনিক্সের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো হুওয়ায়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছে।

তবে সেই প্রচেষ্টার ফল ট্রাম্পের এই ঘোষণা কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ১৫ মে মার্কিন বাণিজ্য বিভাগ এক ঘোষণায় হুয়াওয়েসহ ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যের জন্য কালো তালিকাভুক্ত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের ভিত্তিতে ‘এনটিটি লিস্ট’ নামক ওই কালো তালিকা ঘোষণা করা হয়।

এর ফলে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার-সফটওয়্যার কেনা থেকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT