চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন সাধুর প্রথম জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধুর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর তেজগাঁও এলাকার মেটাল রহিম মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু, নির্মাতা এস এ হক অলিক, অভিনেতা কচি খন্দকা, আবু শাহেদ ইমন, নূর ইমরান মিঠুসহ ভাই বেরাদরের রেদওয়ান রনি, মোস্তফা কামাল রাজ, আশপাক নিপুণ, ইফতেখার আহমেদ ফাহমি, শরাফ আহমেদ জীবনসহ নবীন-প্রবীন নির্মাতা, অভিনেতারা।

জানাজা শেষে চ্যানেল আই অনলাইনকে ফারুকী বলেন, সাধুর পরিবারের অনেকে এখনো চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পৌঁছাননি। আমরা তাদের জন্যই অপেক্ষা করছি।

তিনি বলেন, আসরের নামাজের পর মেটাল রহিম মসজিদেই সাধুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। এরপর এই মসজিদ সংলগ্ন কবরস্থানেই তার দাফন হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া। বিশেষ করে তার হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না দেশের হাজারো শুভানুধ্যায়ি ও ভক্তকূল।

গেল রবিবার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক করায় এদিন রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।

Reneta

এর আগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন এই অভিনেতা।

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে।

এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। তার লেখা একমাত্র গল্পের বই ‘ননাই’ প্রকাশ পেয়েছিলো সর্বশেষ একুশে বই মেলায়। সামনে চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার আহমেদ ফাহমিনূর ইমরান মিঠুমোস্তফা কামাল রাজমোস্তফা সরয়ার ফারুকীরেদওয়ান রনিলিড বিনোদনশরাফ আহমেদ জীবনহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT