চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদের আঁকাআঁকি খেলা

তামান্না তামিম তামান্না তামিম
১১:১৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
হুমায়ূন আহমেদের আঁকাআঁকি খেলা ছবি, পোর্ট্রেট ও প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদের রংতুলির ভুবন

বাংলা কথা সাহিত্যের ভুবনে হুমায়ূন আহমেদ ছিলেন কিংবদন্তিতূল্য। মধ্যবিত্ত জীবনের আনন্দ বেদনার কাব্যগুলো তার লেখনীতেই পেয়েছে সার্থক রূপ। আর তিনি হয়ে উঠেছিলেন আমাদের ‘গল্পের জাদুকর’। সাবলীল ভাষায় সরস ভঙ্গিতে তার গল্প বলার অসাধারণ দক্ষতা মোহিত করেছিল সবাইকে । তার সেই গল্পের ফাঁদে বাঙালি পাঠকদের বুঁদ হতে হয়েছিল তাই।

তবে কেবল সাহিত্য বা চলচ্চিত্রেই নয় হুমায়ূন আহমেদের সৃষ্টির ভুবন আরো বিশাল ও ব্যাপক। নাটক, চলচ্চিত্রেও সমান দাপটে কাজ করেছেন। এমনকি রঙতুলি নিয়ে খেলার অভ্যেসও ছিল তার। বিশেষ করে জীবনের শেষদিনগুলোতে এসে হাসপাতালে বসে ছবি আঁকাটা হয়ে গিয়েছিল নেশার মতো। ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ তখন। আর হুমায়ূন আহমেদ তার জাদুর কাঠপেন্সিলে এঁকে যাচ্ছেন এসব চিত্রকর্ম।

প্রাকৃতিক দৃশ্যের জলরঙের আঁকা ছবি, নদী ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

হুমায়ূন আহমেদের আঁকা ছবির বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে প্রকৃতি। প্রকৃতি ও জীবনকে তিনি খুব একটা বেশি আলাদা করে দেখেননি। জীবন সেখানে ভেসে চলেছে অথৈ সমুদ্রে। অথবা দু’পাশে আদিগন্ত গাছের সারি। মাঝখানে বয়ে গেছে শান্ত এক নদী। ছবির স্বচ্ছ সাদা জলে সে বৃক্ষরাজির ছায়া। তবে জলরঙে আঁকা গাছগুলোর পাতা অতো সবুজ নয়। যেন দুপুরের তপ্ত রোদে জ্বলছে। হয়তো এটাই তার গল্পের ময়ূরাক্ষী নদী।

বৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকা একা নারী, শান্তিপূর্ণ প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
২০১২ সালে হুমায়ূন আহমেদের আঁকা ছবি

জীবনের মধ্য দুপুরে মানুষের কোন ছায়া থাকে না। হুমায়ূনের আঁকা ছবিতেও এসেছে সে মধ্যাহ্নের গল্প। নিপাট ঝকঝকে দুপুরে দাড়িয়ে আছে একলা মানুষ আর বৃক্ষ। পাশে মেঘের মতো সাদা প্রকৃতি।

প্রকৃতি ও মানুষের জীবনধারা ফুটে উঠেছে এই জলরঙের চিত্রকর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

আবার লাল শাড়ি পড়ে বালিকা গেছে বনে। দীঘল কালো চুল তাহার, কৃষ্ণচূড়ার সাথে মিলে যায় বালিকার শাড়ির রঙ। বালিকাই কি কৃষ্ণচুড়া হয়ে ফুটেছে সবুজ বনানীতে? তবু বালিকার মাঝে আমরা তাড়া দেখতে পাই। ফেরার এক তাড়া।

হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রগুলোর মতো ছবির মানুষগুলোও অদ্ভুত ও নিঃসঙ্গ। ছবিগুলোতে মানুষের পাশাপাশি মানুষকে দাড় করাননি কখনো। মানুষের সাথে প্রকৃতির সাক্ষাৎ ঘটিয়েছেন সচেতনভাবেই।

একজন শিশু মাঠে আঁকাআঁকি খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিকে তখন শরতের সাদা মেঘের ভেলা । সেখানে একলা একা দাড়িয়ে এক কিশোরী মুগ্ধ হয়ে দেখছে তার আপন ছায়া।

প্রাকৃতিক দৃশ্যের জলরঙের আঁকা ছবি, নদী ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন মেঘে ঢেকে আছে আকাশ। পাল ছাড়া এক ছোট্ট নৌকা , কোন এক অজানার উদ্দেশ্যে যাচ্ছে সেই নৌকা। ২০১২ সালের দিকে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালের জানালার পাশে বসেই হয়ত লেখক, চিত্রশিল্পী হুমায়ূন আহমেদ একলাই নৌকার তরী বেয়ে গেছেন তার রঙ তুলিতে। ছবিতে অদ্ভুত এক বিষন্নতা জেঁকে বসেছে যেন চারদিকে।

উপন্যাসে মতো তার ছবির নামগুলোও বেশ চমৎকার। এই যেমন পুরোনো সেই দিনের কথা, মেঘের খেলা দেখে কতো খেলা পড়ে মনে, তৃষ্ণা, ফাগুনের নবীন আনন্দে ক্লান্ত দুপুর, সুন্দরবন, কার ছায়া গো জলে?, ফেরা, বন মর্মর, যাত্রা, ঝর ঝর মুখর বাদল দিনে, বৃক্ষের তন্দ্রা, মেঘবালিকা, কৃষ্ণচূড়ার কান্না দিনের শেষে, স্বপ্ন, আমেরিকায় বসন্ত, বনবালা, মধ্যাহ্ন এবং পুষ্পকথা।

হুমায়ূন আহমেদের আঁকাআকি নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশের বরেণ্য কার্টুনিষ্ট ,উন্মাদ সম্পাদক সেই সাথে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব চ্যানেল আইকে বলেন, ‘লেখক হিসেবে তিনি বেশ ভালোই আঁকতেন। তার চিত্রকর্মের মধ্যে বেশ চিন্তার বিষয় জড়িয়ে ছিল তা তিনি ল্যান্ডস্কেপের মধ্যে ফুটিয়ে তুলেছেন। ছোটবেলা থেকেই হুমায়ূন আহমেদের ছবি আঁকার অভ্যাস ছিল বলেও জানান তিনি।

তিনি তার মৃত্যুর আগে সব ভাই বোনদের একটি করে করে ছবি উপহার দিয়ে গিয়েছিলেন’। তার চিত্রকর্ম নিয়ে কোন প্রদর্শনী হবে কিনা জানতে চাইলে বলেন, জাতীয় জাদুঘর শাহবাগে ২০১৪ সালে একটা প্রদর্শনী হয়েছিল পরে হবে কিনা জানা নেই।

গল্পের মতোন হুমায়ূনের ছবির চরিত্রগুলোও অতি সাধারণ মানুষ। তার ছবির ভাষাও সহজে পাঠযোগ্য। খুব বেশি দূর্বোধ্যতা সেখানে নেই। তার তুলি তাই সরল এক জীবনের কথাই বলে। তবু নিমগ্ন পাঠক চাইলেই খুঁজে নিতে পারেন গভীর এক বোধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT