চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমকির মুখে দেশের দ্বিতীয় সুন্দরবন ‘রাতারগুল’

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৭:০৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
পরিবেশ
A A

সিলেটের রাতারগুলের সৌন্দর্য্য উপভোগের আগেই যাত্রা পথে রাস্তার দুপাশের সৌন্দর্য্যে মোহিত করে সবাইকে। বিশাল জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের এ জঙ্গলই রাতারগুল। তবে নানা কারণে হুমকির মুখে রাতারগুল বনের উদ্ভিদ ও প্রাণীকূল।

এ বনের ডালে ডালে ঘুরে বেড়ায় নানা প্রজাতির পাখি। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে কাঠবিড়ালি, বানর ইত্যাদি। নানান প্রজাতির সাপেরও অভায়াশ্রম এ বন। ভেতরের দিকে জঙ্গলের গভীরতা এত বেশি যে, সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। স্থানীয়দের অধিকাংশের জীবিকা নির্ভরশীল এ বনের ওপর।

স্থানীয়রা বলেন, শুক্র শনিবারে লোকজন বেশী আসে। প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০টি নৌকা যায়।

তবে স্থানীয় জনগৌষ্ঠীর বনজ সম্পদের উপর নির্ভরশীলতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, ধারণ ক্ষমতার অধিক সংখ্যক পর্যটকের আগমন ইত্যাদি কারণে রাতারগুল বনের উদ্ভিদ ও প্রাণীকূল হুমকির মুখে।

এ অবস্থায় চলতি বছরের ৩১ মে রাতারগুলকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করার পাশাপাশি এ বন রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

সিলেট বনবিভাগের সহকারী বন রক্ষক রাজেশ চাকমা বলেন, জনগনের সহযোগীতা নিয়ে আমরা একটা কমিটি করছি। বনটা ভবিষ্যতে আরো কিভাবে সুন্দর করা যায় এ পরিকল্পনা আমাদের আছে।

Reneta

সিলেট, মৌলভিবাজার ও হবিগঞ্জ জেলার নদ-নদী-হাওড়-বাওড়, বিভিন্ন প্রজাতির পশুপাখি বাংলাদেশের এক অমুল্য সৌন্দর্য্য। অপরূপ ওই সৌন্দর্য্য রক্ষায় বদ্ধপরিকর সরকার।

চিরসবুজ এ বনে প্রধান প্রধান প্রজাতি হচ্ছে হিজল, করচ, জারুল, বরুন, ডালাডুমুর, বেত ইকরা, খাগড়া, নল, মূর্তা, ছন ইত্যাদি। পর্যটকদের কাছে এ বন পরিচিত দ্বিতীয় সুন্দরবন হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশরাতারগুলসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT