পরিবেশ

হুমকির মুখে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য

হুমকির মুখে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য

জলবায়ু পরিবর্তন ও স্থানীয়দের অত্যাচারে নষ্ট হচ্ছে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য। গাছ-মাছ-পাখি তিনটিই বিপন্ন।

ইসিএ ঘোষণার পরও স্থানীয়দের মৎস আহরণ বন্ধ করা যায়নি। এ কারণে নষ্ট হচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল।

এছাড়া কয়লা ও পাথরবাহী নৌকা চলাচল নিয়ন্ত্রণ করতে না পারায় বাড়ছে দূষণ।

আশঙ্কাজনকহারে পরিযায়ী পাখির আগমন কমে যাওয়া টাঙ্গুয়ার হাওরের পরিবেশ নষ্ট হওয়ার বড় এক প্রমাণ।

স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রশাসনের কমিউিনিটি ব্যবস্থাপনায় হাওর রক্ষায় উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু টাঙ্গুয়ার হাওর রক্ষায় আরো শক্তিশালী সমন্বিত ব্যবস্থাপনার কথা বলছেন বিশেষজ্ঞরা।

বিষয়:টাঙ্গুয়ার হাওর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…