চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুইলচেয়ারে বন্দী জীবনেও বেঁচে থাকার অনুপ্রেরণা

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৬:১৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

চৌদ্দ বছরের এক কিশোরকে তার জীবনের সবচেয়ে নির্মম আর কষ্টের খবর দিয়ে চিকিৎসক বললেন, ‘১০ বছর পর চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাবে তুমি।’

অন্য কেউ হলে, হয়তো এমন খবরে মানসিকভাবে ভেঙে পড়তো। এক রাশ হতাশায় একটু একটু করে অন্ধকার গ্রাস করতো সোনালী জীবনকে। কিন্তু সেই কিশোরটি জীবনের ইতিহাসে লিখেছেন বেঁচে থাকার রূপকথা। তীব্র সাহস আর মনোবল দিয়ে চিকিৎসকের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে সেই রূপকথার নায়ক শাহীন রেজা রাসেল।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একের পর এক অাত্মহত্যার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই গণমাধ্যমে এমন সংবাদে উদ্বিগ্ন দেশের মানুষ, চিন্তিত অনেকের পরিবার।

এমন হতাশা অার উদ্বেগের মধ্যে যেন জীবনের নতুন অর্থ জানালেন রাসেল। তার কাছে জীবনের অর্থ মরে যাওয়া নয়, বরং সেই মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করাই জীবন।

এই তো কয়েকদিন আগেও চিকিৎসকরা শাহীন রেজা রাসেলকে জানিয়েছেন, তার হাতে মাত্র সাড়ে তিন বছর সময়। তারপর মৃত্যু অবধারিত। কারণ তার শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে অকার্যকর হয়ে যাচ্ছে। ফুসফুস এবং হার্টের পেশীও আস্তে আস্তে দুর্বল হওয়ার পথে।

কিন্তু এই অবস্থাতেও থেমে থাকেননি তিনি, স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে নতুন করে বাঁচার। চ্যানেল আই অনলাইনকে তার বেঁচে থাকা এবং লড়াইয়ের গল্প শুনিয়েছেন। সবাইকে অনুরোধ করেছেন, মৃত্যুর কাছে হেরে না গিয়ে জীবনকে নিয়ে ভাবতে।

Reneta

রাসেল দীর্ঘদিন ধরে মরণব্যাধী ডুশেন মাসকুলার ডিসট্রফিতে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পৃথিবীর কোথাও এই রোগের কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। হুইলচেয়ারে বন্দী জীবন-যাপন করেছেন তিনি।

হুইলচেয়ারে করেই ইতোমধ্যেই ঘুরে বেড়িয়েছেন সারাদেশ। জীবিকা নির্বাহ করছেন চাকরি করে। জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। রাসেল যে রোগে আক্রান্ত সেই রোগীরা মৃত্যুর আগে দীর্ঘদিন আইসিইউতে ভুগে মৃত্যুবরণ করে। আর সেজন্য একটি একটি করে টাকা জমাচ্ছেন তিনি।

কৈশরেই তিনি জেনে গিয়েছিলেন, নিজের জীবনের ভবিষ্যৎ পরিণতি। আর দশটা স্বাভাবিক মানুষের মতই ছিল রাসেলের জীবন। তবে চিকিৎসকরা হঠাৎ তাকে জানান ১০ বছর পর পঙ্গু হয়ে যাবেন তিনি। তবে দৃঢ় মানসিক শক্তি বলে সেই দশ বছরকে তিনি নিয়ে গিয়েছেন ১৬ বছরে।

এখন চিকিৎসক বলছেন, রাসেল আর বড়জোর সাড়ে তিন বছর বাঁচবেন। কিন্তু চিকিৎসকের এই কথাতেও সায় নেই রাসেলের। কৈশরের সেই দৃঢ়তা বিশ্বাস মনের জোরেই তিনি ওই সময়ের চেয়ে আরাে কয়েক বছর বেশি বাঁচবেন।

জীবনের সাথে প্রতিনিয়তই লড়াই করে চলেছেন রাসেল। পরিবার, রাস্তাঘাট, অফিস-আদালত সব জায়গাতেই যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত।

পরিবারের অমতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক সহপাঠীর সাথে। বিয়ের পর বেকার থেকেছেন প্রায় দু’বছর। সেসময় কিছুদিন নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে দোকান নিয়ে বসেছেন। চেষ্টা করেছেন প্রেসের ব্যবসা করার। কিন্তু কোনোদিন ভেঙে পড়েননি। জীবনের প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত ভীষণ মূল্যবান রাসেলের জীবনে।

হতাশ হয়ে যারা আত্মহত্যার পথ বেছে নিতে চান তাদের উদ্দেশ্যে রাসেল বলেন, জীবন খুবই মূল্যবান। মানুষ কখনো হেরে যায় না। মানুষ শুধু সংগ্রাম করতে ভয় পায়। জীবনকে দেখতে হবে। জীবনের মূল্যটা বুঝতে হবে। আমার মনে হয় যারা আত্মহত্যা করে তারা জীবনকে খুব কম দেখে।

জীবন যদি একবার চলে যায়, সে জীবনকে অার ফিরিয়ে আনার কেনো উপায় নেই উল্লেখ করে রাসেল বলেন: আমার চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে মানুষ সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। সামান্য প্রতিকূলতা দেখা দিলেই আমরা তার সাথে লড়াই না করে আত্মহত্যা করছি।

‘‘প্রেম, দারিদ্রতা, চাকুরি এ ক্ষুদ্র ক্ষুদ্র কারণে আমরা আত্মহত্যা করছি। কিন্তু আজ যে ছেলেটা চাকরি না পেয়ে আত্মহত্যা করছে ১০ বছর পর সে বেঁচে থাকলে একজন সফল মানুষ হতে পারত।’’

রাসেল পরামর্শ দিয়েছেন আশপাশের দু’এজনকে দেখে বিচলিত না হয়ে অনেক মানুষকে দেখে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে বুঝতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাঢাকা বিশ্ববিদ্যালয়রাসেললিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাক চাপায় ফুটবলার সোহেল রানার স্ত্রী-পুত্র নিহত

পরবর্তী

ক্লিওপেট্রা কি আসলেই সুন্দর ছিলেন?

পরবর্তী
ক্লিওপেট্রা

ক্লিওপেট্রা কি আসলেই সুন্দর ছিলেন?

আ. লীগের ইশতেহারে তরুণ ভোটারদের স্বপ্ন-আশা

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT