চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারির বিরুদ্ধে বেনগাজি হামলায় নিহতদের পরিবারের মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের
বিরুদ্ধে ‘অন্যায্য মৃত্যু’ মামলা দায়ের করেছেন ২০১২ সালে লিবিয়ার
বেনগাজিতে মার্কিন দূতাবাস এলাকায় হামলায় নিহত দুই কর্মকর্তার পরিবার।

নিহত
শন স্মিথের মা প্যাট্রিশিয়া স্মিথ ও টাইরন উডসের বাবা চার্লস উডস মামলার
এজাহারে দাবি করেন, ওই দুই আমেরিকানের মৃত্যুর পেছনে হিলারির ব্যক্তিগত
ইমেইল সার্ভার ব্যবহার ভূমিকা রেখেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বেনগাজি হামলা সরাসরি এবং প্রায় নিখুঁতভাবে ঘটানো হয়েছিল। এর জন্য পররাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের অবস্থানসহ অন্যান্য গোপনীয় তথ্য আদান-প্রদানে হিলারি ক্লিনটনের ‘চরম অসতর্কতা’ কিছুটা হলেও দায়ী।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জেমস কমি গত মাসে হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভার তদন্তের পর প্রতিবেদন ঘোষণার সময় জানান, শত্রুপক্ষ ওই সার্ভারে ঢুকে থাকতে পারে। তবে তিনি এ-ও জানান, এফবিআই এমন কোনো সরাসরি প্রমাণ পায়নি, যা থেকে বলা যায় তারা সার্ভারটি সফলভাবে হ্যাক করেছিল।

এখনো কোনো সম্পৃক্ততা প্রমাণ করতে না পারলেও, মামলায় বলা হয়েছে, এটা ‘খুবই বেশি সম্ভব’ যে হিলারি ক্লিনটন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোপার স্টিভেনসের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্যাদি ব্যক্তিগত ইমেইলে লেনদেন করেছেন। যেখান থেকে বিদেশি শক্তিরা খুব সহজেই সেসব তথ্য পেয়ে যেতে পারে।

এছাড়াও মামলার বাদিরা হিলারির বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতিতে তাদের মানহানি করার অভিযোগ তুলেছেন।

Reneta

নিহতদের বাবা-মা দাবি করেন, তাদের সন্তানদের মৃত্যুর পর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাদের সঙ্গে দেখা করার সময় বলেছিলেন, ইউটিউবে প্রকাশিত একটি বিতর্কিত ভিডিও বেনগাজি হামলার পেছনে প্রেরণা জুগিয়েছে। অথচ পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকার ও বিবৃতিতে তিনি এ কথা অস্বীকার করে বলেন, নিহত কর্মকর্তাদের অভিভাবকরা ভুল বলছেন।

স্মিথ বেনগাজিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং উডস নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT