চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারির ইমেইল তদন্ত নিয়ে দ্বিধাবিভক্ত এফবিআই কর্মকর্তারা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:১০ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে হিলারির ইমেইল ইস্যুতে উত্তপ্ত নির্বাচনী প্রচার-প্রচারণা। চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। এমন পরিস্থিতে পেনিসিলভানিয়া, নেভাদা, অ্যারিজোনা ও ওহাইওতে প্রচারাভিযানের সময় রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটারদের ভীতিপ্রদর্শন ও নজরদারির অভিযোগ করেছে  ডেমোক্রেট কর্মকর্তারা। মামলা করেছেন ট্রাম্পের বিরুদ্ধে।

সংখ্যালঘু ভোটারদের হয়রানির পরিকল্পনার অভিযোগে চারটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তারা। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিজেদের প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন তারা। সেই সাথে নতুন ইমেইল তদন্তে এফবিআইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। ইমেইল তদন্ত নিয়ে খোদ এএফবিআইর কর্মকর্তারাই আবার দ্বিধাবিভক্ত। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক টানাপড়েন।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন, হিলারির  ইমেইলের আরো প্রচুর তথ্য এফবিআই’র তদন্তে বেরিয়ে আসবে। এর মাধ্যমে হিলারির মুছে ফেলা ৩৩ হাজার বার্তা উদ্ধার করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন ট্রাম্প।

ইমেইল তদন্তে এফবিআইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি বলেন,এফবিআই যদি সত্যিই তদন্ত করতে চায়, তবে তাদের উচিত এর সাথে জড়িতদেরও তদন্তের আওতায় নিয়ে এসে সত্যকে প্রকাশ করা।

এফবিআই’র নতুন করে শুরু করা এই তদন্তের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র আর্নেস্ট জস জানিয়েছেন,হিলারির ইমেইল নিয়ে এফবিআই এর পুনরায় তদন্তের ঘোষণায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি যেসব বার্তা ব্যক্তিগত সার্ভারে আদানপ্রদান করেছিলেন, সেসব এসব তথ্য তদন্ত করতে সপ্তাহখানেক বা তার বেশি সময়ও লাগতে পারে। তবে নির্বাচনের এ সময়ে সব তথ্যের নির্ভুল তদন্ত কীভাবে সম্ভব তা নিয়ে দ্বিধাবিভক্ত এফবিআই কর্মকর্তারাই।

Reneta

এদিকে এনবিসি নিউজ ও সার্ভে ট্র্যাকিং এর জরিপ অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প থেকে। বিশ্লেষকরা ধারণা করছেন,হিলারির ইমেইল তদন্ত নির্বাচনে প্রভাব  ফেলতে পারে, এমনকি হিলারির পরাজয়ও  ডেকে আনতে পারে। অন্যদিকে জয়ী হলেও ক্ষমতার মেয়াদের শুরুটা বেশ জটিল হয়ে উঠতে পারে হিলারির জন্য।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬০ বছরের বৃদ্ধ ৩য় শ্রেণির ছাত্র

পরবর্তী

৮ জঙ্গির মৃত্যু নিয়ে ব্যাপক বিতর্ক

পরবর্তী

৮ জঙ্গির মৃত্যু নিয়ে ব্যাপক বিতর্ক

এফবিআইয়ের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ হিলারির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT