চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিরো আলম হাইকোর্ট দেখালে সমস্যা কোথায়?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫৬ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

৩০ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় নির্বাচন। প্রার্থী চূড়ান্ত নির্বাচন, প্রতীক বরাদ্দ, ব্যালট পেপার ছাপানোসহ শেষসময়ের নানা কাজে ব্যস্ত নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে এসবের মধ্যে যুক্ত হয়েছে প্রার্থিতা বাতিল হওয়া, নির্বাচন কমিশেন ও আদালতে আপিল করা, আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া, আবার আদালতের আদেশে বাতিল হওয়া। এসবের কারণে শেষ মূহূর্তে ব্যালট পেপার ছাপা ও প্রতীক বরাদ্দে সমস্যায় পড়ছে ইসি। সব মিলিয়ে নির্বাচন কমিশন যে কর্মব্যস্ত সময় কাটাচ্ছে, তা তাদের কথা থেকে বোঝা যাচ্ছে।

বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক প্রশিক্ষণ অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব বিষয় নিয়ে কথা বলেছেন।

নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ‘বিভিন্ন সময় মহামান্য হাইকোর্টের নির্দেশনা আসার কারণে আমাদের কিছু ক্ষেত্রে সমন্বয়-সংশোধন করতে হচ্ছে। কারণ আপনারা দেখেছেন হিরো আলম পর্যন্ত হাইকোর্ট দেখায়। হিরো আলম বলেন, নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছেড়েছি। বুঝেন অবস্থা। ও তো (হিরো আলম) স্বতন্ত্র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে যখন গেল তার নমিনেশন বাতিল হলো। আপিল করলে সেখানেও কমিশন বাতিল করেছে। পরে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাকেও প্রতীক দেয়া হয়েছে। এ রকম ৫০ জনের ওপরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। হাইকোর্ট এখন বলছে একে এটা না ওই প্রতীক দেন। এসব নিয়ে আমরা উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত।’

ইসি সচিবের বক্তব্যে তাদের প্রশাসনিক কাজের ধারাবাহিকতার জটিলতার কথা স্পষ্টভাবে ফুটে উঠলেও একজন নাগরিক যে কিনা একজন প্রার্থী (হিরো আলম), তাকে হেয় প্রতিপন্ন করে তার সর্ম্পকে এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে অনেকে সমালোচনা করেছেন। বিষয়টি আমাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। দেশের নাগরিকদের ভোটাধিকার নিয়ে কাজ করা নির্বাচন কমিশনের একজন সচিবের এধরনের বক্তব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে বলা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এবং রাষ্ট্র কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করিবে না।’

হিরো আলম ব্যক্তি জীবনে কী করেন, তার বর্তমান অবস্থান কী, এসব বিবেচনা,মূল্যায়ন করা ইসি সচিবের কাজ নয় বলেই আমাদের মনে হয়েছে। অনেকসময় এ ধরণের বক্তব্য অনেক বড় অসন্তোষের জন্ম দেয়। প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থেকে এধরণের বৈষম্যমূলক মন্তব্য কাম্য নয়। আমরা আশাকরি সংশ্লিষ্টরা ভবিষ্যতে বিষয়টি খেয়াল রেখে তাদের দায়িত্ব পালন করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন কমিশনারসচিবস্বতন্ত্র প্রার্থীহাইকোর্টহিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT