রাসেল মাহমুদ: মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও জমি থেকে ট্রলিতে হিমাগারে আলু নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
গুলিবিদ্ধ হনুফা বেগম ও রিফাতকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে নোয়াদ্দা ও চর বেশনাল গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।এসময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
শনিবার ৯ এপ্রিল ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও চর বেশনাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী ও আওয়ামী লীগ নেত্রী ও মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিন যাবৎ চলে আসছে।
ঘটনার পর থেকে ঘটনাস্থলে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা গ্রামকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







