চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিপোক্র্যাটদের বচনও আমাদের শুনতে হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জাসদের রাজনীতি ও ভূমিকা নিয়ে জাতীয় পার্টির এমপি
কাজী ফিরোজ রশীদ যে বক্তব্য দিয়েছেন তাকে হিপোক্র্যাটস বচন বলে মন্তব্য
করেছেন প্রবাসী সাংবাদিক ফজলুল বারী। নিজের ফেসবুক পেজে দেওয়া এক
স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

ফজলুল বারী বলেন, ‘কাজী ফিরোজ রশীদ। গোপালগঞ্জে বাড়ি । শেখ হাসিনার সিট তার সিট। সে কারণে কোনদিন নির্বাচনে দাঁড়াতে বা এমপি হতে পারেননি। এর জন্যে জাতীয় পার্টিতে তার নাম ছিল ফিলিস্তিনি নেতা! কারণ তার কোন আসন নেই।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা ছিলেন কাজী ফিরোজ রশীদ। স্বাধীনতার পরেও ছাত্রলীগের নেতা ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর তিনি দল বিশ্বাস সব ত্যাগ করেন! বঙ্গবন্ধু হত্যার পর জিয়া-এরশাদের নিপীড়নে আওয়ামী লীগের যখন দু:সময় তখন তিনি যোগ দেন এরশাদের জাতীয় পার্টিতে। এখনও তিনি জাতীয় পার্টিতে।’

ফজলুল বারী আরো লিখেছেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে যখন জামায়াত জাতীয় পার্টিকে নিয়ে চারদলীয় জোট গঠন করা হয়, এর অন্যতম কারিগর ছিলেন কাজী ফিরোজ রশীদ। এরশাদের দোদুল্যমান স্বভাবে সেই জোট টেকেনি। এরপর কাজী ফিরোজ এরশাদকে নিয়ে আওয়ামী লীগের দিকে ঝুঁকলেও তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি! কারণ সেই যে তিনি দলের পরিচিত ফিলিস্তিনি নেতা! শেখ হাসিনাতো তার আসন কাজী ফিরোজকে দিয়ে দিতে পারেন না! একারণে তিনি জাতীয় পার্টিতেই আছেন। সুবিধামতো কখনো এরশাদ কখনো রওশন তার নেতা! মহাজোটের শরীক হলেও যে দলে জয় বাংলা শ্লোগান নিষিদ্ধ। মুক্তিযোদ্ধা ও সাবেক চিত্র নায়ক সোহেল রানা যে দলে জয় বাংলা শ্লোগান দিয়ে এই কিছুদিন আগেও বিপদে পড়েছিলেন।’

‘বিশিষ্ট শেয়ার ব্যবসায়ী কাজী ফিরোজকে গত পাঁচ জানুয়ারির নির্বাচনে পুরনো ঢাকার একটি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি করে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি এমপি! পার্লামেনটে দাঁড়িয়ে তিনি প্রায় আমাদের সুশাসনের বাণী দেন! বঙ্গবন্ধুর জন্য কাঁদেন! কিন্তু তার নেতা কিন্তু স্বৈরশাসক এরশাদ। যিনি স্বৈরাচারী কায়দায় নয় বছর দেশের ক্ষমতা আঁকড়ে ছিলেন! বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। উল্টো বঙ্গবন্ধুর খুনীদের নানা সুযোগ সুবিধা দিয়েছেন। তা মি: রশীদ বঙ্গবন্ধুর জন্য আপনার এত দরদ! তা আপনি আপনার পুরনো দল আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে কেনো? বঙ্গবন্ধুর শ্লোগান কী বাংলাদেশ জিন্দাবাদ? বাংলাদেশের সুবিধাবাদী রাজনীতির জন্য কাজী ফিরোজের মতো হিপোক্র্যাটদের বচনও আমাদের শুনে যেতে হচ্ছে’-বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী ফিরোজ রশীদজাতীয় পার্টিজাসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT