জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি এখন লুঙ্গি-গামছা ছেড়ে হিপহপ স্টাইলে সোজা হাজির হয়েছেন দর্শকদের সামনে। ‘ও পাগলা ঘোড়া রে’ ছেড়ে ডিজের তালে গাইলেন ‘আসো মামা হে’ শিরোনামের হিপহপ স্টাইলের একটি গান।
‘আসো মামা হে’ গানটি ইইটিউবে প্রকাশ পায় গত ৯ এপ্রিল। ভিন্ন স্টাইলের গানটি এরই মধ্যে সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। প্রায় এই ভিডিওটি দর্শক ইতিমধ্যে প্রায় বিশ হাজারের মতো দেখেছে।
ভিডিওতে ভিন্নভাবে হাজির হলেও বেশ সাবলীল ছিলেন আমার ‘যমুনার জল দেখতে কালো’ খ্যাত এ সঙ্গীতশিল্পী। ‘আসো মামা হে’ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন প্রীতম হাসানের এবং ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
শুধু কুদ্দুস বয়াতি নয় গানটিতে শোনা যাবে প্রীতমের কণ্ঠও। কিছুদিনের মধ্যে সঙ্গীতশিল্পী প্রীতমের প্রথম অ্যালবামটি বাজারে আসবে গানচিলের ব্যানারে।








