চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দিকে জাতীয় ভাষার প্রস্তাব দিয়ে তীব্র ক্ষোভের মুখে অমিত শাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বহু ভাষাভাষীর দেশ ভারতে হিন্দিকে জাতীয় ভাষা করার প্রস্তাব দিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই প্রস্তাবে ফুঁসে উঠেছেন দেশটির বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী মানুষ। প্রতিবাদে মাঠে নেমেছেন অনেকে।

গত শনিবার ‘হিন্দি দিবস-২০১৯’ উপলক্ষে এক টুইটে অমিত শাহ হিন্দিকে জাতীয় ভাষার প্রস্তাব দিয়ে এই ভাষার মাধ্যমেই ভারতকে একসূত্রে বাঁধার আহ্বান জানান।

অমিত শাহ বলেন, বহু ভাষাভাষীর দেশ ভারতে প্রতিটি ভাষার নিজস্ব গুরুত্ব থাকলেও বিশ্বব্যাপী পরিচিতির জন্য একটি অভিন্ন ভাষার প্রয়োজন। দেশের সর্বাধিক কথিত ভাষা হলো হিন্দি। আর এই ভাষা দেশের মানুষের মধ্যে একতা তৈরির ক্ষমতা রাখে।

এরপর থেকেই তার এই বক্তব্যের সমালোচনা হতে থাকে ভারতজুড়ে। এরমধ্যে পশ্চিমবঙ্গে এবং দক্ষিণাঞ্চলের রাজনীতিবিদসহ সাধারণ মানুষ এই বক্তব্যে তীব্র প্রতিবাদ করেন।

এনডিটিভি জানায়, বুধবার দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত অমিত শাহ’র এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, কোনও ভাষাই জোর করে চাপিয়ে দেয়া যাবে না। একটি সাধারণ ভাষা একটি দেশের উন্নয়নের জন্য ভাল, তবে দুর্ভাগ্যক্রমে ভারতে কোনও একটি নির্দিষ্ট ভাষাকে সাধারণ ভাষা হিসাবে গণ্য করা সম্ভব নয়।

চেন্নাই বিমানবন্দরে জনপ্রিয় এই অভিনেতা সাংবাদিকদের বলেন, আপনি যদি জোর করে হিন্দি চাপিয়ে দেন, তা শুধু তামিলনাড়ু নয়, দক্ষিণের কোনো রাজ্যই তা গ্রহণ করবে না, এমনকি উত্তরের অনেক রাজ্যও তা গ্রহণ করবে না।

Reneta

অমিত শাহ’র প্রস্তাবের প্রতিবাদে সোচ্চার হন আরেক অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান। তিনি বলেন, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোয় এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। তিনি নরেন্দ্র মোদি সরকারকে ভাষা-যুদ্ধের হুঁশিয়ারি জানিয়ে বলেন, এটা ভারত বা তামিলনাডু কারও কাম্য নয়।

অমিত শাহ’র এই প্রস্তাবে অবশ্য প্রথম প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এক টুইট বার্তায় তিনি জানান, ‘‘হিন্দি ভাষার মাধ্যমেই দেশকে ঐক্যবদ্ধ করে তোলা সম্ভব’’ এই দাবি একেবারেই অযৌক্তিক।

দক্ষিণের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই প্রস্তাবের বিরুদ্ধে জোরালো অবস্থান লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান দেওয়া। আমরা অনেক ভাষাই শিখতে পারি। কিন্তু মাতৃভাষাকে ভোলা উচিত নয়।

এছাড়া বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সোমবার কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে অমিত শাহ’র কুশপুত্তলিকা দাহ করা হয়।

এদিকে পশ্চিম বাংলার বিভিন্ন ক্ষেত্রের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বও রাজ্যের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা ভাষাকে তাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার যেকোনও প্রয়াসের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে সকলকে অনুরোধ জানান।

আর আগে গত জুনে নতুন শিক্ষানীতি-২০১৯ এর খসড়ার পর দেশজুড়ে তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিলো মোদি সরকারকে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে চরম প্রতিবাদ আসে। মূলত দেশের সমস্ত স্কুলে হিন্দি বাধ্যতামূলক করার সুপারিশ করে কেন্দ্রীয় সরকার। আর তখনই ক্ষোভে ফেটে পড়ে দক্ষিণের রাজ্যগুলো। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পদক্ষেপের বিরোধিতা করেন এবং বলেন, প্রত্যেক রাজ্যেরই আলাদা আলাদা চরিত্র এবং আলাদা আলাদা ভাষা রয়েছে। আঞ্চলিক ভাষাগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। আঞ্চলিক ভাষার প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে। মাতৃভাষাকে এবং তারপরে অন্যান্য ভাষাগুলোকেও গুরুত্ব দিতে হবে।

বিভিন্ন পক্ষের প্রবল চাপের মুখে প্রস্তাবিত নতুন শিক্ষানীতির খসড়ায় বড় ধরনের পরিবর্তন করতে বাধ্য হয় মোদি সরকার। তবে জাতীয় হিন্দি দিবসে আবারও একক ভাষার কথা বলে আগের ক্ষোভকে ফের উস্কে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিত শাহহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT