বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে সহকারী
মুখপাত্র মার্ক টোনার জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে বাংলাদেশে সাম্প্রতিক
হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছেন।
টোনার বলেন, বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন জন কেরি।
আইএস কিংবা তালেবান সাম্প্রতিক হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র।
বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নেবে বলেও আশা করছে যুক্তরাষ্ট্র।








