চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ কিছু অজানা সত্য

শাইখ সিরাজশাইখ সিরাজ
১২:৪৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
মতামত
A A

সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের আমন্ত্রণে বসুন্ধরা সিনেপ্লেক্স-এ গিয়ে দেখার সুযোগ হলো ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ এর প্রিমিয়ার শো। ভালো লাগলো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত থেকে শুরু করে মন্ত্রিপরিষদের অনেক সদস্য, গণমাধ্যমের অনেক বন্ধু, লেখক, সাংবাদিক অনেককেই সিনেপ্লক্স-এ দেখে। অত্যন্ত মার্জিত ও শিল্পসম্মত আমন্ত্রণপত্র থেকে শুরু করে বসুন্ধরা সিনেপ্লেক্স এর একাংশের সজ্জাও এই প্রামাণ্য চলচ্চিত্রটিকে ঘিরে পাল্টে গেছে। যারা দেখতে গিয়েছেন তারা ভালো কিছুর আশা নিয়েই গিয়েছেন। একেবারে দর্শকপূর্ণ সিনেমা হলে পিনপতন নীরবতায় সত্যিই সে আশার অনেকখানিই পূরণ হয়েছে। আমি একবাক্যেই বলবো ভালো একটি নির্মাণ।

ক্যামেরার কাজ যথেষ্টই ভালো। বেশিরভাগ ক্লোজ ট্রিটমেন্টের ওপর আলোছায়ার খেলাগুলো চোখে পড়ার মতো। স্বাভাবিক ও অকৃত্রিম দৃশ্যপট ধারণের উদ্দেশ্য মাথায় রেখেই যে কাজগুলো করা হয়েছে তা বোঝা যায়। সিনেমাটোগ্রাফার সাদিক আহমেদ ধন্যবাদ পাবার দাবি রাখেন। সব মিলিয়ে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন সিআরআই অন্যতম উদ্যোক্তা রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ চৌধুরীকে ধন্যবাদ অত্যন্ত মার্জিত ও বাহুল্যমুক্ত গ্রহণযোগ্য একটি ডকুড্রামার মাধ্যমে জাতির সামনে ইতিহাসের চরম সত্যগুলো উপস্থাপন করার জন্য।

‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ এর একটি বিশেষত্বের কথা না বললেই নয়, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সাবলীল বয়ানে এমন কিছু সত্য উঠে এসেছে যে সুক্ষ্ম সত্যগুলো অনেকেরই অজানা। পঁচাত্তরের ১৫ আগস্টের কালো অধ্যায়কে মূল পটভূমি করে চলচ্চিত্রটি শুরু হলেও এর সঙ্গে আগে-পিছের ঘটনার যে পরম্পরা তা এসেছে অত্যন্ত নিখুঁতভাবে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর টানা ছয় বছর দিল্লিতে তার দুই কন্যার দুঃসহ সময়টি আবিস্কার করা গেছে অল্প কথার বিবরণীতে। বোঝা গেছে, জাতির জীবনে নেমে আসা দুঃসময়ে কে কোথায় কীভাবে জাতির জনকের উত্তরসুরীদের গ্রহণ করেছেন।

নির্মাণের সার্থকতা এখানেই যে, দর্শক ঘটনার সঙ্গে হাঁটতে পেরেছেন বিশেষ মনোযোগে। প্রধানমন্ত্রীর আটরপৌরে ও সাদাসিধে জীবনবোধ, জন্মভূমির প্রতি দায় আর সরকারে থেকেও সহজ সাবলীল জীবনাচার চলচ্চিত্রের গভীরতাকে বাড়িয়ে দিয়েছে। সবই ঘটনা পরম্পরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের সঙ্গে প্রধামন্ত্রী শেখ হাসিনার জীবন দর্শনের একটি সাজুয্যও আবিস্কার করা যায়, চলচ্চিত্রটির মধ্য দিয়ে। তার মমত্ব সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু দুইবোন টুঙ্গিপাড়া তাদের শেকড়টিকে যে এত গভীরভাবে লালন করেন, তা প্রথম জানা গেল।

আমরা যারা ষাটোর্ধ্ব, তারা ঊনসত্তরের অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সকল প্রেক্ষাপটই আমাদের স্মৃতিতে গাঁথা, কিন্তু তার পরের প্রজন্মের কাছে এই ইতিহাসের অনেক কিছু অজানা। বিশেষ করে আমাদের স্বাধীকার থেকে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় জাতির জনক ও তার পরিবারের যে অবদান তা যেন নতুনভাবে মূর্ত হয়ে উঠেছে এই ডকুড্রামায়। শুধু দলীয় দৃষ্টিভঙ্গি থেকেই নয়, মানবিক জায়গা থেকেও এটি নতুন প্রজন্মের জন্য অপরিহার্য এক বিষয়।

যদিও ডকুড্রামার কন্টেন্টটিই ইতিহাসের এক আকর, এখানে নির্মাণ বিবেচনা বড় ব্যাপার নয়। যদি অতিরিক্ত রং দিয়ে, অতিরঞ্জিত বক্তব্য দিয়ে কিছু করতে চাইতেন হয়তো তা এমন সাবলীল ও গ্রহণযোগ্য থাকত না। পুরোপুরি স্বাধীন একটি জায়গা থেকে শুধু প্রধানমন্ত্রীর দুই কন্যার জবানিকেই আকর হিসেবে নেয়ার কারণে কাজটি হয়েছে পুরোপুরি প্রভাবমুক্ত।

Reneta

এটি কোনোভাবেই ব্যক্তির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র নয়, মূলত ঘটনা পরম্পরা। এর সঙ্গে যথাপোযুক্ত সুর, কিছু শব্দের খেলা আর আবহসঙ্গীতে দর্শক ছবির উপস্থিত বিষয়কে যতটা ধরতে পেরেছে ততটাই গভীরভাবে একাত্ম হতে পেরেছে চলচ্চিত্রে যে দৃশ্যপটগুলো নেই, সেগুলোর সঙ্গেও। সবাই যেন আলোচ্য সময়ের ভেতর দিয়েই চলতে পেরেছে। ঘটনার বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে এই নির্মাণকে বেশ দক্ষতাপূর্ণ বলা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুঙ্গিপাড়াডকুড্রামাশেখ হাসিনাহাসিনা: অ্যা ডটারস টেল
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT