চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসান মুরাদের অভিষেকের সম্ভাবনা কতটা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরতে না পারায় তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে বাংলাদেশের টেস্ট দলে সুযোগ দেয়া হয়েছে। গতবছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি। সাউথ আফ্রিকার বিপক্ষে সোমবার থেকে শুরু হতে চলা মিরপুর টেস্টে ২৩ বর্ষী স্পিনারের অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল।

বরাবরের মতো স্পিন সহায়ক উইকেটই হচ্ছে মিরপুরে। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, স্পিনাররাই বড় ভূমিকা রাখবে এই টেস্টে। স্কোয়াডে থাকা চার স্পিনার তৈরি থাকছেন ম্যাচ খেলার জন্য। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম তো অটোমেটিক চয়েস। হাসান মুরাদ ও নাঈম হাসানের মধ্যে লড়াইটা হতে পারে।

তবে চার স্পিনার নিয়ে নামলে কোনো ঝামেলাই থাকছে না। সেক্ষেত্রে অবশ্য পেসার থাকবেন মোটে একজন। ব্যাটিংয়ে তখন সাত নম্বরের ভূমিকাটা গুরত্বপূর্ণ হয়ে উঠবে। সাকিবের মতো অলরাউন্ডার না থাকায় একাদশ গড়া কিছুটা চ্যালেঞ্জিং হচ্ছে বাংলাদেশের জন্য।

শান্ত বললেন, ‘সাকিব ভাইয়ের বিকল্প এ মুহুর্তে আমাদের নেই। তবে মিরাজ সেই জায়গাটা নেয়ার জন্য তৈরি। অদূরেই হয়ত আমরা তাকে সেই জায়গায় দেখতে পাবো। ব্যাটে-বলে যেভাবে খেলছে তাতে বেশ ভালো সম্ভাবনা রয়েছে।’

৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫০ ইনিংসে ১৩৬ উইকেট নিয়েছেন মুরাদ। ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন ১২ বার। সেরা বোলিং ১১৯ রানে ৮ উইকেট। এক মৌসুমে ৫০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন। এমন রেকর্ড যার রয়েছে তাকে টেস্ট দলে দেখাটা প্রাপ্য মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

উইকট নিয়ে শান্ত সংবাদ সম্মেলনে বললেন, ‘মিরপুরের উইকেট সাধারণত যেমন হয় তেমনই হচ্ছে। এরচেয়ে বেশিকিছু বলার নেই। স্পিনারদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হবে। মুরাদের প্রথম শ্রেণির ক্রিকেটে যে রেকর্ড তাতে ডিসার্ভ করে জাতীয় দল।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকামিরপুর টেস্টলিড স্পোর্টসহাসান মুরাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT