শিল্প সাহিত্য

হাসান আজিজুল হকের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, দুই নেত্রী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

হাসান আজিজুল হক গত রাতে রাজশাহীতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলা সাহিত্যের অগ্রগণ্য লেখক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থ আগুনপাখি, নামহীন গোত্রহীন, সক্রেটিস, বিধবাদের কথা নানা পাঠে, এই পুরাতন আখরগুলি ইত্যাদি।

তাঁর জন্ম বর্ধমানের মঙ্গলকোটের যবগ্রামে, স্কুল জীবনের পড়াশোনা বর্ধমানে।

তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল।

বিষয়:মমতা বন্দ্যোপাধ্যায় হাসান আজিজুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…