চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে বাড়ির পথে মুক্তামনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি যাচ্ছে হাতে বিরল রোগে আক্রান্ত মুক্তামনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলো মুক্তামনি।

মুক্তামনির বাবা ইবরাহিম হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, আজ সকাল ৭ টার দিকে বাড়ির পথে রওনা দিয়েছি। এখনো পথেই আছি। কখন পৌঁছাবো বলতে পারি না। ফেরি পারাপারে দেরি হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তারা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন।

একমাস পরে আবার তাকে আবার চিকিৎসকরা ঢাকা আনতে বলেছেন জানিয়ে তিনি বলেন, এই সময়ে কিছু ওষুধ দিয়েছেন ডাক্তাররা, মলম লাগাতে দিয়েছেন আর প্রেসার ব্যান্ডেজ করে দিয়েছেন। বিশেষ করে আর কিছু না বললেও একটু দেখেশুনে রাখতে বলেছেন ডাক্তাররা।

Banglabid

স্ত্রী আর ছেলের সঙ্গে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন তিনি। মুক্তামনির জন্য সবার কাছে দোয়া চান মুক্তামনির বাবা।

সাতক্ষীরার মেয়ে মুক্তামনির দেহে জন্মের দেড় বছর পর একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর সেটি গাছের গুঁড়ির রূপ নিয়ে বড় হতে হতে ডান হাত শরীরের চেয়ে ভারি হয়ে উঠে। তার এই বিরল রোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয়া হয়।

১১ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ১২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তামনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উগান্ডায় খেলতে গিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ‘আক্কেল গুড়ুম’

পরবর্তী

ফুয়াদের সংগীতে প্রথমবার গাইলেন হাবিব

পরবর্তী
হাবিবের সঙ্গে ফুয়াদের সংগীত পরিবেশনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুয়াদের সংগীতে প্রথমবার গাইলেন হাবিব

বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে দুই জন নিহত

সর্বশেষ

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT