চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে ছবির মহরতে যাবেন শাকিব

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১২:৪৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান ও বুবলী

শাকিব খান ও বুবলী

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় নয়, শাকিব খান যাবেন তার ছবির মহরত অনুষ্ঠানে। এমনটাই জানালেন ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি। জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ​গুলশানের এক রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে থাকবেন শাকিব খান। সঙ্গে আরও থাকবেন চিত্রনায়িকা বুবলী।

দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান এখন আছেন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে। পেটে তীব্র ব্যাথা অনুভব হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎ​সকদের মতে, তিনি এখন কিছুটা সুস্থ, তবে তাকে অনেক নিয়ম মেনে চলতে হবে। তাকে আজ শুক্রবার বিকালেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার বিকালে ছেলেকে সঙ্গে নিয়ে শাকিব খানকে হাসপাতালে দেখতে যান তার স্ত্রী অপু বিশ্বাস। সেখানে ​১৫ মিনিট ছিলেন তিনি। এর আগে দুপুরে তিনি মুঠোফোনে বলেন, ‘তার তো আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে ডাক্তার বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছেন। কিছু খাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। কিন্তু শাকিব তা একেবারেই মানছে না। গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সবকিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

এদিকে গত বুধবার রাতে অপু বিশ্বাসের বাসায় যান শাকিব খান। সেখানে তিনি স্ত্রী ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় কাটিয়েছেন।

গত মঙ্গলবার শাকিব খানের বন্ধু, চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের কাছ থেকে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন। তবে এ ব্যাপারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি।

Reneta

অপু বলেন, ‘আমি তো সব সময়ই ওর বাসায় যাই। কিন্তু এবারের যাওয়াটা একটু আলাদা হবে। যেহেতু পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে, তাই এখন একটু ঘটা করে যাওয়ার ব্যাপার আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT