চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে সম্রাটের শয্যাপাশে থাকা নিয়ে দেবর-ভাবীর বাকবিতণ্ডা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৩৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন। সম্রাটকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করার পর তার শয্যাপাশে থাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী শারমীন ও ছোট ভাই বাদলের মধ্যে সেখানে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের নির্দেশে তারা হাসপাতাল থেকে বেরিয়ে যান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতলে এ ঘটনা ঘটে।

সিসিইউ সংশ্লিষ্টরা চ্যানেল আই অনলাইনকে জানান, যুবলীগ নেতা সম্রাটকে সিসিইউতে স্থানান্তরের পর সেখানে তার দ্বিতীয় স্ত্রী শারমীন চৌধুরী এবং তার ভাই বাদল উপস্থিত হন। এসময় তারা সম্রাটের শয্যাপাশে কে থাকবে দুজনে তর্ক শুরু করে।

Banglabid

বাকবিতণ্ডার বিষয়টি পুলিশ দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জানাতে চায় কোন রোগীর লোক তারা? তারা সম্রাটের নাম না বলে বেড নম্বর ১২ বলেন। কিন্তু তখনও সম্রাটকে ওই বেডে নেয়া হয়নি। খানিকক্ষণ পরে পুলিশ বিষয়টি বুঝতে পরে দ্রুত তাদের হাসপাতাল ছেড়ে বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেন।

পরে পুলিশের নির্দেশে তারা দুজনেই হাসপাতাল থেকে বেরিয়ে যান। বিষয়টি নিয়ে জানতে চাইলে সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমীন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সিসিইউ সংশ্লিষ্ট একজন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই ঘটনার পর সম্রাটকে সিসিইউ-১ এর বি-১২ শয্যায় স্থানান্তর করা হয়। সেখনে তার শয্যাপাশে কারা কর্তৃপক্ষ, পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছে।

Reneta

মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।

হৃদরোগ হাসপাতাল সূত্রে জানা যায়, সাবেক এই যুবলীগ নেতাকে সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগ হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এসময় শেরেবাংলা নগর থানার পুলিশ সদস্যরা সেখনে উপস্থিত ছিলেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ সম্রাটকে হাসপাতালে ভর্তি করে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিন নম্বর শয্যায় স্থানান্তর করে।

ভর্তির পর হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান, সার্জারি বিভাগের ডা. আশরাফুল হক সিয়াম এবং কার্ডিওলজি বিভাগের ডা. ফাদিয়া আফরোজ ঝুমার সমন্বয়ে ৩ সদস্যের প্রাথমিক একটি মেডিকেল বোর্ড করা হয়।

বেলা ১২টার দিকে সম্রাটের বুকের এক্সরে করতে পারমর্শ দেন চিকিৎসকরা। তবে তার এক্সরে হৃদরোগ হাসপাতালের কোন মেশিনে করা হয়নি। বাইরের একটি বেসরকারি হাসপাতাল থেকে পোর্টেবল মেশিন এনে তার বুকের এক্সরে করা হয়।

দুপুরে বেলা আড়াইটার দিকে একজন চিকিৎসক পুনরায় সম্রাটের ইসিজি পরীক্ষা করে। তখনও তার ইসিজি রিপোর্ট স্বাভাবিক আসে। কিন্তু তখন সম্রাট বলেন, আমার বুকে ব্যথা হচ্ছে। কোথায় কিভাবে ব্যথা হচ্ছে সেটি তিনি বলতে পারছেন না। তখন চিকিৎসক সম্রাটকে বলেন, আমরা আপনার হৃদযন্ত্রে কোন সমস্যা দেখাতে পাচ্ছিনা। যদি আপনি বুকে ব্যাথার কথা বলেন, তাহলে আমরা ওষুধ স্প্রে করবো। কিন্তু আপনার ব্যথা না থাকলে স্প্রে করলে কিন্তু সমস্যা হবে। তবে শেষ পর্যন্ত স্প্রে করেননি ডাক্তাররা।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক সিসিইউতে কর্মরত একজন চিকিৎসক চ্যানেল আই অনলাইনকে বলেন, সম্রাটের হৃদযন্ত্রে ১৯৯৮ সালে বাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। তার যদি বাল্বে কোন সমস্যা হয়, তাহলে তার শ্বাসকষ্ট হবে, শরীরে ঘাম হবে, রক্তের ঘনত্ব বাড়বে। কিন্তু আমরা পরীক্ষা করে এ ধরনের কোন উপসর্গ পাই নি। তাছাড়া তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন এবং হাসপাতাল থেকে সরবরাহ করা তরল খাবারও স্বাভাবিক ভাবে খেতে পারছেন।

এসময় জাতীয় হৃদরোগ ইনস্টটিউিট ও হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালককে প্রধান করে ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা সম্রাটকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। এছাড়া কয়েকটি পরীক্ষার ফলফল পেতে সময় লাগবে। তাই সব মিলিয়ে বুধবার তার ২৪ ঘন্টার পর্যবেক্ষণ ফলাফল এবং বাকী পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে নাকি ছেড়ে দেয়া হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

এর পরপরই হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের অধ্যাপক ডা. আফজালুর রহমান জানান, ইসমাইল চৌধুরী সম্রাটের অবস্থা স্বাভাবিক। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এবং প্রয়োজনীয় চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বেশকিছু জরুরী পরীক্ষা করানো হয়েছে, যার রিপোর্ট ভালো। তবুও তাকে ২৪ ঘণ্টার জন্য অবজারভেশনে রাখতে হচ্ছে। কারণ যেকোনো হৃদরোগের রোগী এলে নিয়মানুযায়ী পর্যবেক্ষণে রাখা হয়।

তিনি বলেন, ‘আজ সরকারি ছুটির দিন সত্ত্বেও চিকিৎসকরা সময় দিচ্ছেন। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগামীকাল সকালে মেডিকেল বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আসল কথা হলো সম্রাট এখন স্থিতিশীল। সব রিপোর্টও ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্রাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ত্রসহ ঢাবি ছাত্রলীগের সাবেক দুই নেতা আটক

পরবর্তী

আবরার হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান জাবি শিক্ষকরা

পরবর্তী

আবরার হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান জাবি শিক্ষকরা

বুট জোড়া একেবারে তুলে রাখলেন শোয়াইনস্টাইগার

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT