বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আর এ গনি অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছে বৃহস্পতিরবার বিকেল চারটায় কিডনিজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর রাতে তার ডায়ালাইসিস করা হয়েছে।
তবে তার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়েছেন স্বজনরা। বিএনপি’র শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা রাতে তার শারীরিক অবস্থার খোঁজখবর জানতে হাসপাতালে আসেন।
তিনি ডাক্তার ওয়াহাব খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।






