৫৪ ধারায় আটক হাসনাত করিমকে গুলশান হামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
একই সঙ্গে তাকে আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। গুলশান হামলার ঘটনায় এই প্রথম কোন ব্যক্তিকে গ্রেফতার দেখানো হলো।
এছাড়াও ৫৪ ধারায় আটক তাহমিদকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আবার ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে গত ০৪ আগস্ট হাসনাত ও তাহমিদের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।







