ফুটবল

হালান্ডকে না পেলে ২২ বর্ষী ইসাককে টানবে রিয়াল

ইসাক রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, ফুটবল মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় ইসাক রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে অনেক আগে থেকেই নজরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি বার্সেলোনা ছাড়াও অনেকে হালান্ডকে দলে টানার দৌড়ে নেমেছে। তাই বিকল্প ভাবতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের। বিকল্প হিসেবে স্প্যানিশ জায়ান্টদের ডেরায় আসার দৌড়ে এগিয়ে রিয়াল সোসিয়েদাদের অ্যালেক্সান্ডার ইসাক।

হালান্ডকে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং বার্সা দলে চাচ্ছে বলে খবর। ডর্টমুন্ড ফরোয়ার্ডকে পেতে রিয়ালের সাথে সমান তালে লড়ছেন জাভি হার্নান্দেজ। এরইমধ্যে তার সাথে আলোচনা করতে মিউনিখে উড়ে গিয়েছিলেন। ফলে এখন থেকেই বিকল্প ভাবতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।

অন্যদিকে, সুইডিশ তারকা ইসাক ২০১৯ সালে সোসিয়েদাদে পাড়ি জমিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০ ম্যাচে ৪১ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। নিজের সক্ষমতার জানান ভালোই দিয়েছেন ২২ বর্ষী তারকা। তার উন্নতি বেশ নজর কেড়েছে রিয়ালের। আসছে দলবদলে হালান্ডকে না পেলে ইসাকে বিকল্প ভাবছে রিয়াল।

কার্লো আনচেলত্তির পরিকল্পনায় না থাকা দুজন মারিয়ানো ডিয়াজ ও লুকা জোভিচের আগামী দলবদলে বিদায়ঘণ্টা বাজতে পারে। কোনোভাবেই স্থান শূন্য রাখবে না রিয়াল। লুকা মদ্রিচের বয়সও বেড়ে গেছে। ভাবতে হচ্ছে তার বিকল্পের বিষয়েও।

প্রথম পছন্দে থাকা হালান্ডের দিকে বহু ক্লাবের নজর পড়ার পরও করিম বেনজেমার সতীর্থ হিসেবে অবশ্য এখনও হালান্ডকেই চাহিদার শীর্ষে রেখেছে রিয়াল।

বিষয়:আনচেলেত্তি জাভি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হালান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…