চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালদা’র ট্রেলারে খাঁটি বাংলাদেশি সিনেমার আভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

নদীপাড়ের মানুষের জীবন কেমন হয়, কিংবা বাংলার জেলেদের স্ট্রাগল? বাংলাদেশের অসংখ্য মানুষ জীবন জীবিকার জন্য নদীতে মাছ ধরেন। তাদের গল্প কী কখনো সাম্প্রতিক সময়ের বাংলাদেশি সিনেমায় এসেছে?

নিকট অতীতে কোনো বাংলা সিনেমায় এমন গল্পের সিনেমা তৈরি না হলেও মাত্র দুই মিনিট চার সেকেন্ডের ‘হালদা’ র ট্রেলারে এসব প্রশ্নের আর সুযোগ রাখছেন না নির্মাতা তৌকীর আহমেদ। অন্তত ট্রেলারটিতে এমন ইঙ্গিতই দিলেন  তৌকীর। একেবারে খাঁটি বাংলাদেশি সিনেমা বলতে যা বোঝায়, সেটারই যেন আভাস দিয়ে গেলেন ট্রেলারে।

সর্বশেষ ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’ নির্মাণ করে দেশে বিদেশে তুমুল প্রশংসা কুড়িয়েছেন তৌকীর আহমেদ। ছবিটি গেল বছরে সেরা বিদেশি ভাষা ক্যাটাগরিতে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিও করেছিল। আর এই বছরে তিনি নিয়ে আসছেন ‘হালদা’ নামের ছবি। মুক্তির আগেই যে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। পোস্টার, গান, টিজারের পর এবার ট্রেলার রিলিজ হল। দুই মিনিটের এই ট্রেলারে একটা চমৎকার গল্পের আভাস দিয়েছেন নির্মাতা।

পুরোদস্তুর বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, এমন গল্পের নাম ‘হালদা’। অন্তত মুক্তি প্রতীক্ষিত ছবির ট্রেলারটি এমন ইঙ্গিতই দিল। যে ট্রেলারে উঠে এসেছে বাংলার নদী পাড়ের মানুষর সংগ্রামী জীবন। প্রকৃতি ও মোড়লদের বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে টিকে আছে জেলে সম্প্রদায়। প্রান্তিক অঞ্চলের মানুষের দুঃখ, আনন্দ, বেদনা সবই চিত্রায়ন করেছেন এই ছবিতে। শুধু তাই না,বাংলার প্রায় হারাতে বসা গৌরবজ্জ্বল ঐতিহ্য’র ছোঁয়াও সুনিপুনভাবে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। গল্পের ভাজে উঠে এসেছে হাডু ডু, নৌকা বাইচের মতো লোকজ বিষয়গুলা।

তৌকীর আহমেদের নির্মাণে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি মুক্তি পাবে ১ ডিসেম্বর। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, জাহিদ হাসান, রুনা খান, দিলার জামান, মোমেনা চৌধুরীর মতো অভিনেতারা। ‘হালদা’র সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
ট্রেলারে ‘হালদা’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিশাতৌকীর আহমেদমোশাররফ করিমহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

এপ্রিল ২১, ২০২৬

৬০ দিনের বিএনপি সরকারের সামনে ‘অন্যরকম চ্যালেঞ্জ’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT