চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ন্যায় বিচার পেয়েছেন পাকিস্তানী সেই তরুণী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

তিন বছর কঠোর লড়াইয়ের পর অবশেষে ন্যায় বিচার পেলেন পাকিস্তানের আইনের ছাত্রী খাদিজা সিদ্দিকী। তার ওপর বর্বর হামলা চালানো সহপাঠীর ৫ বছরের সাজা বহাল রেখে বুধবার রায় দিয়েছে আদালত।

বিবিসি জানায়, খাদিজা এখন লন্ডনে আইন বিষয়ে পড়ছেন। ঘটনাটি ২০১৬ সালের। সে বছরের ৩ মে প্রকাশ্যে লাহোরের রাস্তায় খাদিজার ওপর হামলা চালায় তার সহপাঠী শাহ হুসাইন। হুসাইন তার সাবেক প্রেমিক। ছোট বোনকে স্কুল থেকে আনতে যান খাদিজা। সেসময় তার ওপর হামলা হয়। ২৩টি কোপ পড়ে তার শরীরে। সৃষ্টি হয় গভীর ক্ষত। তবে অলৌকিকভাবে বেঁচে যান খাদিজা।

পাকিস্তানে আইন পড়ার সময় সহপাঠী শাহ হুসাইনের সঙ্গে সম্পর্ক হয় তার। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। খাদিজার অভিযোগ হুসাইন ছিল হতাশ প্রেমিক, যার ছিল ভয়ানক সহিংস রূপ এবং সে তাকে ব্ল্যাকমেইল করতো।

Banglabid

খাদিজা গত বছর বিবিসিকে বলেন, হুসাইন ছিল এমন লোক যে নারীকে পায়ের জুতা হিসেবে বিবেচনা করতো। যে ভাবতো নারীকে যা কিছু খুশি করা যাবে, আবার কোন অভিযোগও দিতে পারবে না।

তিনি বলেন, যখন হুসাইন আমার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে, আমি তখন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। এরপর থেকেই সে আমাকে হুমকি দিতে থাকে। আমার আত্মীয় এবং বন্ধুদের ফোন দিতে থাকে যেন তার সঙ্গে দেখা করি। তা না হলে আমার ভালো হবে না।

সম্পর্ক ছিন্নের সাত মাস পর তার ওপর নৃশংসভাবে হামলা চালায় হুসাইন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসে খাদিজা। চুপ না থেকে ন্যায়বিচারের জন্য আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন।

Reneta

কিন্তু তার আইনি লড়াইয়ের পথ মোটেও মসৃণ ছিল না। পদে পদে ছিল প্রতিকূলতা এমন একটি দেশে জন্ম তার যেখানে নারীদের ওপর এ ধরনের “অনার কিলিং’’ অহরহ ঘটে থাকে। আবার ন্যায় বিচারও সবসময় হয় না।

তবে তার ক্ষেত্রে সাহস হারাননি তিনি। দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গেছেন। শেষ পর্যন্ত তার বিজয় হয়। সাত বছরের সাজা হয় হুসাইনের। জেলেও যেতে হয় তাকে। কিন্তু পিতা প্রভাবশালী এবং আইনজীবী হওয়ায় তার সাজা কমে যায়। জেল থেকে ছাড়া পায় সে। আদালত মামলা পনুরায় তদন্তের নির্দেশ দেয়।

এরপর কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে খাদিজা এবং তার পরিবার। অর্থের তাকে মামলা তুলে নিতে বলা হয় বার বার। হুমকি দেয়া হয় নানা ধরনের। আমরা হতাশ হয়ে পরি। তাদের প্রস্তাব গ্রহণেরও সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম।

কিন্তু আমার মধ্যে সবসময় একটা বিষয় কাজ করেছে যে তারা ক্ষমার যোগ্য নয়। তারা আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে। অনেকের সঙ্গে আমার সম্পর্ক-এমন অভিযোগও দিয়েছে। তারা আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে কোন মামলাতেই হুসাইনকে সাজা দেয়া যাবে না। 

তবে আমি সিদ্ধান্তে অনড় ছিলাম। আমার পরিবারও আমার পাশে ছিল। পরিস্থিতি পাল্টাতে শুরু করে যখন অধিকার কর্মীরা পাশে দাঁড়ান এবং ‘‘#জাস্টিস ফর খাদিজা’’, “#ফাইট লাইক খাদিজা” আওয়াজ তুলে সামাজিকভাবে প্রচারণা চালাতে থাকেন।

এই প্রচারণা আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে। এছাড়া সুপ্রিম কোর্টের একদল তরুণ আইনজীবীও এই মামলার পক্ষে কাজ করেন।

অবশেষে ২০১৭ সালে হুসাইনের সাত বছরের জেল হয়। তবে এরপরই আদালত দুই বছরের সাজা কমিয়ে দেয়। গত জুনে লাহোর হাইকোর্ট অভিযোগ পুরো উল্টে দেয়। এ ঘটনা খাদিজার সমর্থক, পরিবারসহ অনেককে শোকাহত করে।

কোন আনুষ্ঠানিক আদেশ ছাড়াই কোর্ট তার ক্ষমতা বলে মামলা পুনরায় তদন্তের কথা বলে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার নিম্ন আদালতে হুসাইনকে দেয়া পাঁচ বছরের সাজা বহাল রাখে সুপ্রিম কোর্ট।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে খাদিজা। তিনি আদালত প্রাঙ্গনেই সাংবাদিকদের বলেন, আজকের বিজয় সকল নারীর জন্য। আজ যে দৃষ্টান্ত স্থাপন হলো তাতে প্রমাণিত হয়, আপনি যদি সত্যের পক্ষে আওয়াজ তোলেন, আপনি বিজয়ের স্বাদ পাবেনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চরিত্রটি প্রধান নয়

পরবর্তী

এবার জিআই পণ্যের নিবন্ধন পেল খিরসাপাতি আম

পরবর্তী

এবার জিআই পণ্যের নিবন্ধন পেল খিরসাপাতি আম

‘ভাইস এ্যাডমিরাল’ র‌্যাংক ব্যাজ পরানো হলো নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT