টি২০ বিশ্বকাপ’১৬ এর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের কাছে ৯ উইকেটে হেরেছে জাহানারা আলমের নেতৃত্বাধীন ‘টিম টাইগ্রেস’। এ হারে চার ম্যাচে জয় শূন্য সালমা-জাহানারারা।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১১ রানের মাথায় সানজিদা আলমের উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। তার ১১ রান বাদে সালমা খাতুনও প্যাভিলিয়নের পথ ধরলে সাময়িক চাপে পড়ে বাংলাদেশ।
সেই জায়গা থেকে শারমিন আক্তার এবং ফারগানা হকের ৩৩ রানের জুটিতে ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১১৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৩৬ রান আসে ফারগানার ব্যাট থেকে।
১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় পাক মেয়েরা। সাইরাদ আমিন ৫৩ রানে অপরাজিত থাকেন।






