চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার এড়াতে ইংলিশদের ভরসা বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচে ইংলিশ ক্রিকেটারদের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট জয়ের সঙ্গে সিরিজ জয়ের স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। আর পার্থ টেস্টের শেষ দিনে হার এড়াতে বৃষ্টিতেই ভরসা করছে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০৩ রানের জবাবে অধিনায়ক স্টিভেন স্মিথের ২৩৯ ও মিচেল মার্শের ১৮১ রানের সুবাদে ৯ উইকেটে ৬৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে অসিরা। এতে ২৫৯ রানের বড় লিড পায় স্বাগতিকরা।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১৩২ রান করেছে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৬ উইকেট হাতে নিয়ে আরও ১২৭ রান করতে হবে ইংলিশদের।

স্মিথের ২২৯ ও মার্শের ১৮১ রানের কল্যাণে ৪ উইকেটে ৫৪৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ ও মার্শ দু’জনই অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের দ্বিতীয় বলেই আগের দিনের রানের সঙ্গে কোনও রান যোগ না করতেই ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনে বলে এলবিডব্লিউ হন মার্শ। তার ২৩৬ বলের ইনিংসে ২৯টি চার ছিল।

মার্শ কোনও রান যোগ করতে না পারলেও চতুর্থ দিন ১০ রান তুলতে পারেন স্মিথ। অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২৩৯ রান করেন তিনি। ৫৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি স্মিথের সর্বোচ্চ ব্যক্তিগত রান।অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অ্যাশেজে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানও এটি। অ্যাশেজে অসিদের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রান রয়েছে বব সিম্পসন ও ডন ব্র্যাডম্যানের।

দলীয় ৫৬০ রানে স্মিথের বিদায়ের পর উইকেটরক্ষক টিম পাইন ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যান প্যাট কামিন্সের ব্যাটে চড়ে সাড়ে ৬শ’ রানের কোটা পেরিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া। দু’জনের কেউই হাফ-সেঞ্চুরি না পেলেও, অষ্টম উইকেটে দলকে ৯৩ রান এনে দেন দুজনের। কামিন্স ৪১ রানে থামলেও ৪৯ রানে অপরাজিত থাকেন পাইন। ৯ উইকেটে ৬৬২ রানে ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে অ্যাশেজ সিরিজে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইংল্যান্ডের পক্ষে ১১৬ রানে ৪ উইকেট নেন অ্যান্ডারসন।

Reneta

প্রথম ইনিংসে ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই উইকেট হারায় ইংল্যান্ড। ৩ রানে থাকা মার্ক স্টোনম্যানকে শিকার করেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। আরেক ওপেনার সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুকের নামও নিজের শিকারের তালিকায় তুলেন হ্যাজেল। ২০ বলে ১৪ রান করে থামেন পুরো সিরিজে আগের পাঁচ ইনিংসে ৬৯ রান করা কুক।

২৯ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন জেমস ভিন্স ও অধিনায়ক জো রুট। জুটিতে ৩১ রান আসার পর এই বিচ্ছিন্ন হয়ে যান অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও’র ভেল্কিতে। নামের পাশে ১৪ রান রেখে লিঁও’র বলে প্রথম স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন রুট।

এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন ভিন্স। এসময় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরিও তুলে নেন তিনি। কিন্তু অর্ধশতকের পর নিজের ইনিংসটা বড় করতে পারেননি ভিন্স। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ৫৫ রানে থেমে যান ভিন্স। তার ৯৫ বলের ইনিংসে ১২টি চার ছিল। স্টার্কের ওই ডেলিভারি নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে চলছে ব্যাপক হইচই।

দলীয় ১০০ রানে ভিন্সের বিদায়ের পর দিনের বাকি সময়টুকু বিপদ ছাড়াই শেষ করেন মালান ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। ‘বিপদ ছাড়া’ বলতে দিনের শেষ ভাগে প্রায় আধা সেশন খেলা হয়নি বৃষ্টির কারণেই। হার এড়াতে তাই টানা বৃষ্টির দিকেই তাকিয়ে থাকবে ইংলিশরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT