চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
১২:০১ পূর্বাহ্ন ০২, জুন ২০১৭
স্পোর্টস
A A

ওভাল, লন্ডন থেকে: ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের হার দিয়ে শুরু হল বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ‘এ’ গ্রুপের হাই-স্কোরিং ম্যাচে তামিমের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৫ রান তুলেছিলো টাইগাররা। জবাবে জো রুটের সেঞ্চুরি, হেলস ও মরগানের দুই হাফ-সেঞ্চুরিতে ১৬ ডেলিভারি হাতে রেখেই ইংলিশরা পায় সহজ জয়।

তামিম ও সৌম্যর ৫৬ রানের ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশের শুভসূচনা। সৌম্য ২৮ রানে আউট হওয়ার পর তামিমের সঙ্গে ইমরুল কায়েসের পার্টনারশিপটা জমেনি। ৯৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে ছিল টিম টাইগার্স। চাপমুক্তি তৃতীয় উইকেটে তামিম ও মুশফিকের ১৬৬ রানের পার্টনারশিপে। ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি পাওয়া তামিম ক্যারিয়ারের নবম ওডিআই সেঞ্চুরি করেন ১২৪ বলে। শাহরিয়ার নাফীসের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ম্যাজিক ফিগারে পৌঁছান এই বাঁহাতি হার্ডহিটার, ১৪২ বলের ইনিংসে ৩ ছক্কায় করেন ১২৮।

৪৮ বলে হাফ-সেঞ্চুরিতে পৌঁছানো মুশফিক আউট হয়েছেন ৭৯ রানে। ইংলিশ পেসার প্ল্যাঙ্কেট একই ওভারে প্রথমে তামিম এবং পরে মুশফিককে বিদায় করতেই রানের চাকার গতি হারায় বাংলাদেশ।

শেষ ১০ ওভারে ৮২ রান যোগ করা বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৩০৫, ওভালের ব্যাটিং প্যারাডাইজে বড় স্কোর, তবে নিরাপদ নয়।

ইংলিশ ইনিংস শুরুতেই জোর ধাক্কা খায় মাশরাফির বলে ওপেনার জেসন রয়ের বিদায়ে। লাল-সবুজ গ্যালারির উত্তেজনা থামিয়ে দেয় হেলস ও রুটের ১৫৯ রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপ গড়ে দেয় ম্যাচের নিয়তি।

হেলস পাঁচ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে অধিনায়ক মরগানের ফিফটি ও জো রুটের দশ নম্বর সেঞ্চুরিতে নিশ্চিত হয় ইংল্যান্ডের জয়। ক্যারিয়ার সেরা ইনিংসে রুট অপরাজিত ১৩৩ রানে, কাপ্তান মরগানের সংগ্রহ ৭৫।

Reneta

৫ জুন একই ভেন্যুতে ওয়ানডের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT