চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের ব্যাখ্যায় যা বললেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে হেরে শুরু করেছে বাংলাদেশ। সেন্ট কিটসে হারের পর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক সাকিব আল হাসান সামনে এনেছেন ব্যাটসম্যানদের ব্যর্থতাকে।

সাকিব মনে করেন ওয়ার্নার পার্কে যেমন উইকেটে খেলা হয়েছে তাতে লড়াই জমিয়ে তুলতে অন্তত ১৭০ রান করা দরকার ছিল। সেখানে বাংলাদেশ করেছে মাত্র ১৪৩ রান। বৃষ্টির পর ছোট হয়ে আসা নতুন লক্ষ্য (১১ ওভারে ৯১) ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় ক্যারিবীয়রা।

ম্যাচ শেষে আক্ষেপ করে সাকিব বলেন, ‘যে ধরণের উইকেটে খেলা হয়েছে তাতে কমপক্ষে ১৭০ করতে হতো, ১৮০ রানও হতে পারত। অনেক রান শর্ট ছিল। সবমিলে আমরা  খারাপ বল করিনি। ওদের মতো পাওয়ার হিটারদের টানা উইকেট নিতে না পারলে হবে না। রাসেলের মতো হার্ডহিটার যদি ৩০ বলের মতো খেলে ফেলে এমন একটি গ্রাউন্ডে। তাহলে কঠিন হয়ে যায়।’

২১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ে অবদান রাখেন আন্দ্রে রাসেল। স্যামুয়েলস-পাওয়েলরা মিলে সহজ করে দেন কাজ।

তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১১ ওভারে ১০০ রান তুলেও ১৪৩-এ থামতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ওভারেই তামিম-সৌম্যর উইকেট হারালেও বাংলাদেশ বিপর্যয় কাটিয়ে উঠেছিল লিটন-সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিকের ব্যাটে।

তারপরও কেন বড় সংগ্রহ হল না সে প্রশ্নের জবাবে টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, ‘১১ ওভারে ১০০ রান। তখন ৫ উইকেট হারিয়েছিলাম। ওখান থেকে ফিরে আসা মুশকিল হয়ে যায়। ম্যাচে প্রভাব ফেলেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারানো। শুরুতে উইকেট পড়ার পরও সেটা লিটন ও আমি মিলে কাভার করেছিলাম। মুশফিক ভাই, রিয়াদ ভাইয়ের ভালো একটা জুটি হচ্ছিল। নিয়মিত উইকেট হারানোতে মোমেন্টাম কখনোই পাইনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT