চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের আগে লড়ে যাচ্ছে লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল ও টপঅর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তায় পঞ্চম দিনে গড়াল স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার বক্সিং-ডে টেস্ট। ক্রাইস্টচার্চে লঙ্কানদের হার এড়ানোর সম্ভাবনা তৈরি না হলেও তৃতীয় দিনেই ৬৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া কিউইরা এখনও ম্যাচ জেতেনি, সেটিও তো অনেক বড় ব্যাপারই!

২ উইকেটে ২৪ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা চতুর্থ দিনের শুরুতে সমর্থকদের এনে দেয় স্বস্তি। দুই অপরাজিত ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল ও কুশাল মেন্ডিস ধীর-স্থির ব্যাটিং করে রীতিমত উইকেট কামড়ে পড়ে ছিলেন।

ইনিংসের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেটের পতন ঘটানো নিউজিল্যান্ডকে তৃতীয় উইকেটের দেখা পেতে করতে হয়েছে আরও ৫৩ ওভার! এই সময়ে কিউই বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে চান্দিমাল ও মেন্ডিস স্কোরবোর্ডে যোগ করেন ১১৫ রান।

Banglabid

পার্টনারশিপটা ভাঙে মেন্ডিসের বিদায়ে। ১৪৭ বলের মোকাবেলায় ১০টি চারের সাহায্যে ৬৭ রান করা এ ব্যাটসম্যান বিদায় নেন নিল ওয়াগনারের শিকার হয়ে। তবে এত সহজে ‘মচকে’ যাননি অধিনায়ক চান্দিমাল।

চান্দিমালকে ক্রিজে রেখেই সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২ রান করে সাজঘরে ফিরে যান রিটায়ার্ড হার্ট হয়ে। এরপর রোশেন সিলভার সঙ্গেও চান্দিমাল বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন ক্রিজে। অবশেষে দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন, তখন নামের পাশে মাত্র ৫৬ রান থাকলেও ততক্ষণে খেলে ফেলেছেন ২২৮ বল!

চান্দিমালের বিদায়ের পর অবশ্য খেই হারায় শ্রীলঙ্কা। অল্প বিরতি রেখে বিদায় নেন সিলভা ও নিরোশান ডিকেভেল্লাও। শেষপর্যন্ত ইনিংসে ১০৪ ওভার ব্যাট করা শ্রীলঙ্কা চতুর্থ দিনের খেলা শেষ করে ৬ উইকেটে ২৩১ রান নিয়ে।

Reneta

দিলরুয়ান পেরেরা ও সুরাঙ্গা লাকমাল অপরাজিত রয়েছেন যথাক্রমে ২২ ও ১৬ রানে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ম্যাথুজ পঞ্চম দিন আবারও ব্যাট হাতে নামতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তিনি খেলতে না পারলে ধরে নেয়া যায়, শেষদিনে ম্যাচ বাঁচাতে শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট।

নিউজিল্যান্ডের পক্ষে নিল ওয়াগনার তিনটি এবং টিম সাউদি দুটি উইকেট নেন। এছাড়া প্রথম ইনিংসে আগুন ঝরানো রেন্ট বোল্ট নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রস্তুত চট্টগ্রাম

পরবর্তী

ফলাফল নিয়ে ঘরে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সিএমএইচ-ঐক্যফ্রন্ট

ফলাফল নিয়ে ঘরে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT