চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা, মামলা, মুখ দেখাদেখি বন্ধ, অতঃপর মিলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
ইফতেখার উদ্দিন নওশাদের হাতে ফুল তুলে দেন চলচ্চিত্র পরিবারের সদস্যরা

ইফতেখার উদ্দিন নওশাদের হাতে ফুল তুলে দেন চলচ্চিত্র পরিবারের সদস্যরা

তারা সবাই সিনেমার সঙ্গে জড়িত। কেউ ক্যামেরার সামনে থাকেন, কেউ পেছনে আবার কেউ সেই সিনেমা পৌঁছে দেন দর্শকের কাছে। আর তাদের আচরণ আর কাজগুলোও হয় ঠিক সিনেমার মতোই। চলচ্চিত্রে গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার এখন মিমাংসা হচ্ছে। এক পক্ষ আরেক পক্ষের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করছে, অপর পক্ষ হাসি মুখে তাদের জড়িয়ে ধরছে। হামলা, মামলা, মুখ দেখাদেখি বন্ধ এবং অতঃপর মিলন হলো সব পক্ষের। চলচ্চিত্রে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তা দ্রুত স্বাভাবিক হওয়ার ইতিবাচক পথ তৈরি হলো।

গতকাল ১২ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির ৯/এ সড়কে সাংসদ ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি কাজী ফিরোজ রশীদের বাসায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এক অনানুষ্ঠানিক বৈঠক করেছে। তা আয়োজন করা হয়েছে হঠাৎ​ করেই। আর সব পক্ষকে নিয়ে এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্রের ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও চিত্রনায়ক ফারুক এবং কাজী ফিরোজ রশীদ। তারা দু’জনই দীর্ঘদিনের বন্ধু।

বৈঠকের পর বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি  ইফতেখার উদ্দিন নওশাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি নিজেও এই বৈঠকে বসার জন্য প্রস্তুত ছিলাম না। একেবারে হঠাৎ​ আমাকে ডাকা হয়। আমার তো মনে হয় সব মিটে গেছে। সব কিছুর জন্য তারা দুঃখপ্রকাশ করেছেন। এর ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আমি ভালো দিকটি নিয়েই থাকতে চাই। আমরা সবাই একই ইন্ডাস্ট্রিতে আছি। ভুলভ্রান্তি হবে, মনোমালিন্য হবে; তারপরও চলচ্চিত্র শিল্পের স্বার্থে আমাদের একসঙ্গে থাকতে হবে।’

ইফতেখার উদ্দিন নওশাদের হাতে ফুল তুলে দেন চলচ্চিত্র পরিবারের সদস্যরা
ইফতেখার উদ্দিন নওশাদের হাতে ফুল তুলে দেন চলচ্চিত্র পরিবারের সদস্যরা
Banglabid

অভিনয়শিল্পী মিশা সওদাগর, জায়েদ খান ও রিয়াজ, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকনের ছবি প্রদর্শন না করার যে সিদ্ধান্ত হল মালিকেরা নিয়েছিলেন, এ ব্যাপারে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমি মনে করি এটা মিটে যাবে। আগামী সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভা হবে। সভায় ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর নিজেই চ্যানেল আই অনলাইনকে ফোন করে বিরোধ মিটে যাওয়ার খবর দেন। তিনি বলেন, ‘ঝামেলা মিটে গেছে। আমরা আশা করব চলচ্চিত্র সামনে দিকে এগিয়ে যাবে।’

আর চিত্রনায়ক ফারুক বলেন, ‘​আমাদের সেদিনই উদ্যোগ নেওয়া উচিত ছিল, তাহলে ঝামেলা এত দূর এগুতো না। আজ সব মিটে গেছে। এখন আর কোনো বিরোধ নেই।’

বৈঠকের পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন
বৈঠকের পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন
Reneta

এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির কাজী ফিরোজ রশীদ, ইফতেখার উদ্দিন নওশাদ, সুদীপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন, শোয়েব রশীদ; আর চলচ্চিত্র পরিবারের চিত্রনায়ক ফারুক, মিশা সওদাগর, রিয়াজ, জায়েদ খান, খোরশেদ আলম খসরু প্রমুখ।

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে গত ২১ জুন বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র পরিবারের মিছিল ও সমাবেশ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা করা হয়। হামলায় তিনি আহত হন। এরপর দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র পরিবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শফিউল্লাহ তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে’

পরবর্তী

যে সমাজ গুণীর সম্মান দিতে পারে না, সেখানে গুণী মানুষের জন্ম হয় না

পরবর্তী
চ্যাম্পিয়ন্স ট্রফি-ঢাবি উপাচার্য

যে সমাজ গুণীর সম্মান দিতে পারে না, সেখানে গুণী মানুষের জন্ম হয় না

অ্যাথলেট বোল্ট আহত অবস্থায় স্টেডিয়ামে শুয়ে, সহকর্মীরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ দৌড় ‘শেষ’ করতে পারলেন না বোল্ট

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT