চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা থেকে হিন্দুদের বাঁচাতে প্রত্যেক ঘরের পাশে পাহারা বসানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩:১৭ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ে হামলার ঘটনার মতো এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দুপুরে নাসিরনগরে হামলার শিকার হিন্দু বাড়ি, মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ। এদেশে এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। দরকার হলে হিন্দু সম্প্রদায়কে হামলা থেকে বাঁচাতে প্রত্যেক ঘরের পাশে পাহারা বসানো হবে।

তবে হিন্দু সম্প্রদায়ের নেতারা উদ্বেগ প্রকাশ করে মন্ত্রীকে জানান, তারা এখনো নিরাপদ নয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনদিনে মোট ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৮ অক্টোবর ব্রাহ্মনবাড়িয়ার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।
রোববার ওই ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মন্দিরে প্রতীমাও ভাঙচুর করে।
ওই ঘটনার ৫ দিনের ব্যবধানে সেখানে আরো কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রত্যাহার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসিরনগরব্রাক্ষ্মবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

মে ১৩, ২০২৬

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি শুরু ২৪ মে থেকে

মে ১৩, ২০২৬

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT