চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারীদের আরও নমুনা সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে হামলাকারী ৫ জঙ্গিসহ সন্দেহভাজন ১ জনের আরও কিছু ভিসেরা নমুনা
সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে
হস্তান্তর করা হবে।

জানা গেছে ওই হামলার ঘটনায় ৫ জঙ্গির রক্ত ও চুলের নমুনা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইকে পাঠানো হবে।

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ১৩ জুলাই দেশী-বিদেশী ২০ নাগরিকের ডিএনএ ছাড়াও সন্দেহজনক একজন ও পাঁচ জঙ্গির ডিএনএ ও ভিসেরা নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ।

Banglabid

হামলাকারী জঙ্গিদের ভিসেরা নমুনা সংরক্ষণে আদালতের লিখিত নির্দেশের পর ঢাকা মেডিকেল কলেজ তা সংগ্রহ করে। হামলার সময় জঙ্গিরা কোনো ধরণের উত্তেজক ড্রাগ নিয়েছিল কি না তা জানতে জঙ্গিদের ভিসেরা নমুনা সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ১ জুলাই ওই রেস্তোরায় হামলার ঘটনায় জঙ্গিরা ২০ জন নিরস্ত্র মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এদের মধ্যে সতেরো জন বিদেশী এবং তিন জন বাংলাদেশী নাগরিক।

২ জুলাই ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চার জন চিকিৎসক ঢাকা সিএমএইচ’ গিয়ে ওই ২০ জনের লাশের ময়না তদন্ত করেন। নিহতদের শরীরে গুলি, কুপিয়ে আঘাত ছাড়াও ধাতব ভারী কিছুর আঘাতের ধরণ এবং মৃত্যুর সময় সম্ভাব্য সময় চিহ্নিত করে ময়নাতদন্তকারী চিকিৎসক দল।

Reneta

মাত্র পাঁচ জন জঙ্গি ২০ জন মানুষকে নৃশংসভাবে হত্যার নমুনা দেখে বিস্মিত ময়না তদন্তকারী চিকিৎসক দল। তখনই প্রশ্ন উঠে, ঘটনার আগে জঙ্গিরা শক্তিবর্ধক বা স্ট্রেরয়েড জাতীয় কোনো ড্রাগ নিয়েছিলো কি না। তাই চিকিৎসকরা, জঙ্গিদের ভিসেরার জন্য রক্ত, কিডনি, লিভার, স্টোমাক সংরক্ষণ করেন।

সেসময় ডাক্তাররা আরও বলেছিলেন, জঙ্গিদের ভিসেরার একটা রিপোর্ট পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে রয়েছে। তবে এগুলো যদি কাজে না লাগে তবে পুনরায় ডেডবডি থেকে নমুনা সংগ্রহ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভারতীয় ছবি প্রদর্শন হলে শিল্পীরা না খেয়ে মরবে’

পরবর্তী

হামলাকারীদের আরও নমুনা সংগ্রহ

পরবর্তী

মোহাম্মদ আলী হয়ে বাড়ি ফিরল শিশুটি

মোহাম্মদ আলী হয়ে বাড়ি ফিরল শিশুটি

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT