হাবিব ওয়াহিদের চেয়ে নিজেকে এগিয়ে রাখলেন ফেরদৌস ওয়াহিদ

Bangladeshi singers performing on stage, showcasing their unique style and charisma. Channel i News – চ্যানেল আই নিউজ
চার দশকের বেশি সময় ধরে গান করছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় ও পরিচালক হিসেবেও কাজ করেছেন।

চলচ্চিত্রে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়।

তাঁর আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে— ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি।

সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান ‘মা মুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।

এই কিংবদন্তী পপশিল্পী এবার ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এ আজীবন সম্মাননা পেয়েছেন।

গত সপ্তাহে তারকাদের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘চ্যানেল আই তারকা কথন’ -এ অতিথি হয়ে আসেন তিনি। কথা বলেন তার সংগীত জীবন নিয়ে।

এরপর তিনি একটি ‘র্যাপিড ফায়ার ইন্টারভিউ’ -তে অংশ নেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ‘একজন সংগীতশিল্পী হিসেবে কাকে এগিয়ে রাখবেন, ফেরদৌস ওয়াহিদ নাকি হাবিব ওয়াহিদ?’

উত্তরে তিনি বলেন, ‘সংগীতের ৪০ বছর আগের অবস্থানের কথা চিন্তা করলে আমি ফেরদৌস ওয়াহিদকে এগিয়ে রাখবো’






