চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১০:১০ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দিনাজপুর রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। এ ঘটনায় বন্ধ রয়েছে দিনাজপুর-রংপুর রুটে যান চলাচল।

ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আগুনে পুড়ে দিয়েছে যাত্রীবাহী দু’টি বাস।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, দু’টি বাসে অগ্নিসংযোগ ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন বিশ্বদ্যিালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. সফিকুল আলম। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থীবাহী একটি বাসের সাথে সরকারী কলেজ মোড়ে বেসরকারি পরিবহন একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের উপর চড়াও হলে উভয়ের মধ্যে সংঘর্ষে ৫ শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT